ভূমধ্যসাগরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ফ্লোটিলার ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় ৩৭ দেশের ২০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে তারা।কিন্তু এরপরও অবরোধ ভাঙার মিশন চালিয়ে যাচ্ছে নৌবহরের বাকি নৌকাগুলো। বৃহস্পতিবার (২ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।সংবাদমাধ্যমটি বলছে, গাজা অবরোধ ভাঙতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরের ওপর হামলা চালিয়ে অন্তত ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। এসব নৌকায় থাকা ৩৭ দেশের ২০১ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, আটক হওয়া যাত্রীদের মধ্যে কেবল স্পেন থেকেই ছিলেন ৩০ জন। এছাড়া আটককৃতদের মধ্যে ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জন রয়েছেন।আবু কেশেক বলেন, গ্রেপ্তার ও নৌকা আটকের পরও তাদের মিশন থেমে নেই।তিনি বলেন, “এখনও প্রায় ৩০টি নৌকা ভূমধ্যসাগর পেরিয়ে গাজার উপকূলে পৌঁছানোর চেষ্টা করছে। দখলদার বাহিনীর সামরিক জাহাজগুলোর বাধা ঠেকিয়ে এগিয়ে চলেছেন তারা। গাজায় অবরোধ ভাঙতে ভোরের মধ্যেই পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন অংশগ্রহণকারীরা।”এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার্জারের সংযোগ খুলতে গিয়ে অটোরিকশা চালক নিহত, স্ত্রী আহত
চার্জারের সংযোগ খুলতে গিয়ে অটোরিকশা চালক নিহত, স্ত্রী আহত

নেত্রকোনার খালিজুরীতে অটোরিকশার চার্জারের সংযোগ দিতে গিয়ে হেলাল মিয়া (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে। স্বামীকে বাঁচাতে গিয়ে আহত Read more

চুনারুঘাটে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই আটক
চুনারুঘাটে ভাইয়ের হাতে ভাই খুন, ছোট ভাই আটক

হবিগঞ্জের চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রয়েল মিয়া (২৪) খুন হয়েছে। ঘাতক ছোট ভাই জসিম (২২)-কে মিয়াকে চুনারুঘাট পুলিশ Read more

মুন্সিগঞ্জে ককটেল ও চাকুসহ ২ জন গ্রেপ্তার
মুন্সিগঞ্জে ককটেল ও চাকুসহ ২ জন গ্রেপ্তার

মুন্সিগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৭টি তাজা ককটেল এবং ২টি সুইচ গিয়ার চাকুসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) Read more

শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবির অভিযোগে যুবক আটক
শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবির অভিযোগে যুবক আটক

যশোরের শার্শা থানার পুলিশ এক ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে। বুধবার Read more

ব্যবসায়ীকে বালিতে পুঁতে চাঁদা আদায়, সেই বহিষ্কৃত বিএনপি নেতা জনি আটক
ব্যবসায়ীকে বালিতে পুঁতে চাঁদা আদায়, সেই বহিষ্কৃত বিএনপি নেতা জনি আটক

যশোরের অভয়নগরে বালিতে পুঁতে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর কাছ থেকে ৪ কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা Read more

শ্বশুরবাড়ি গিয়ে রিয়ামনির সঙ্গে ‘ঝামেলা মেটালেন’ হিরো আলম
শ্বশুরবাড়ি গিয়ে রিয়ামনির সঙ্গে ‘ঝামেলা মেটালেন’ হিরো আলম

সম্পর্কে টানাপড়েন, বিচ্ছেদ, ফের মেলামেশা—এই ওঠানামায় দীর্ঘদিন ধরেই আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রী রিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন