আর মাত্র কয়েক ঘণ্টা পর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। খেলা শুরুর আগে দেখে নেওয়া যাক এবারের বিপিএলে কে কোন দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন? কোন দলের কোচের দায়িত্বেই বা কাদেরকে দেখা যাবে। রংপুর রাইডার্সঅধিনায়ক হিসেবে এবারও নুরুল হাসান সোহানের উপর আস্থা রেখেছে রংপুর রাইডার্স। ধান কোচ হিসেবে এবারও থাকছেন মিকি আর্থার। সহকারী কোচের দায়িত্বে দেখা যাবে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে। বোলিং কোচ হিসেবে কাজ করেবন মোহাম্মদ রফিক।সিলেট টাইটান্সসিলেট টাইটান্সের অধিনায়ক হিসেবে রয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রধান কোচ হিসেবে দেশি সোহেল ইসলামে আস্থা রেখেছে সিলেট। বাকি কোচরাও দেশি। ব্যাটিং কোচ ইমরুল কায়েস, বোলিং কোচ সৈয়দ রাসেল। সাথে সিনিয়র সহকারী কোচের দায়িত্বে আছেন মাহমুদ ইমন।রাজশাহী ওয়ারিয়র্সরাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক হিসেবে দেখা যাবে বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। প্রধান কোচ হিসেবে থাকছেন হান্নান সরকার। নিলামের টেবিলে দারুণ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন হান্নান। সিনিয়র সহকারী কোচ হিসেবে রাজশাহীর ডেরায় আছেন রাজিন সালেহ।নোয়াখালী এক্সপেসনবাগত নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়কের দায়িত্ব পেলেন সৈকত আলী। দলটির প্রধান কোচের দায়িত্বে আছেন খালেদ মাহমুদ সুজন। সহকারী কোচ হিসেবে দেখা যাবে তালহা জুবায়েরকে।চট্টগ্রাম রয়্যালসচট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি নিয়ে নাটকীয়তা হয়েছে বিপিএল শুরুর আগের দিন পর্যন্ত। শেষমেশ এই দলের দায়িত্ব নিয়েছে বিসিবি। দলটির অধিনায়ক হিসেবে দেখা যাবে শেখ মেহেদী হাসানকে। প্রধান কোচের দায়িত্বে রয়েছেন মিজানুর রহমান বাবুল, সহকারী কোচ মমিনুল হক, ব্যাটিং কোচ তুষার ইমরান, মেন্টরের দায়িত্বে থাকছেন হাবিবুল বাশার সুমন।ঢাকা ক্যাপিটালসঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে আছেন টবি র‍্যাডফোর্ড। অধিনায়ক হিসেবে দেখা যাবে ঘরোয়া ক্রিকেটের নামকরা অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

মধ্য মেক্সিকোতে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় একজেন কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন বলে বিবিসির প্রতিবেদনে Read more

বাউশিয়ায় মানাবে পার্কের পানিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে ২৫ পরিবার
বাউশিয়ায় মানাবে পার্কের পানিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে ২৫ পরিবার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে মানাবে পার্কের পানিতে জলাবদ্ধতার শিকার ২৫ পরিবার।গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন দেশের খ্যাতনামা Read more

গুহার মধ্যে ২ শিশুকে নিয়ে নারীর বসবাস, উদ্ধার করল পুলিশ
গুহার মধ্যে ২ শিশুকে নিয়ে নারীর বসবাস, উদ্ধার করল পুলিশ

ভারতের কর্নাটকের রামতীর্থ পাহাড়ের এক বিপজ্জনক গুহায় ২ শিশুকন্যাকে নিয়ে বসবাস করছিলেন এক রাশিয়ান নারী। গত ৯ জুলাই টহলরত পুলিশ Read more

সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন জিহাদ ঘোষণা করেছে: ইসি আনোয়ারুল
সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন জিহাদ ঘোষণা করেছে: ইসি আনোয়ারুল

সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে বলে জানিয়েছেন ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার। কমিশনার বলেন, সুষ্ঠু Read more

তিন বিভাগে অতিভারি বৃষ্টির আভাস
তিন বিভাগে অতিভারি বৃষ্টির আভাস

দেশের তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২০টি Read more

বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে কন্ট্রোল রুমে যে বার্তা দিয়েছিলেন পাইলট তৌকির
বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে কন্ট্রোল রুমে যে বার্তা দিয়েছিলেন পাইলট তৌকির

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঠিক আগমুহূর্তে কন্ট্রোল রুমে শেষবারের মতো যোগাযোগ করেছিলেন পাইলট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন