রাজাপুরে পাঁচশ টাকা বাজি ধরে খালে নেমে ১০১ বার ডুব দিয়ে বাবুল মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার উপজেলার বড়ইয়া ইউনিয়নের কাচারিবাড়ি বাজার সংলগ্ন খালে এ ঘটনা ঘটে।বাবুল (৫৫) ওই ইউনিয়নের পালট এলাকার আনসার আলী মোল্লার ছেলে।স্থানীয়রা জানায়, চায়ের দোকানে আড্ডার একপর্যায়ে শীত নিয়ে কথাবার্তা থেকে খালে ডুব দেওয়ার বিষয়টি ওঠে। পরে তিনি খালে নেমে একটানা ১০১ বার ডুব দেন। ডুব শেষে অতিরিক্ত ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় অভিযুক্ত লিটন হাওলাদার জানান, তিনি কোনো বাজি ধরেননি। সুলতান মোল্লা নামে এক ব্যক্তি বাজির কথা বলেন। তিনি বাবুল মোল্লাকে খালে নামতে নিষেধ করেছিলেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তমাল হালদার জানান, অতিরিক্ত ঠান্ডাজনিত হাইপোথার্মিয়ায় মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।রাজাপুর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শান্ত-ফারহানের ব্যাটে রাজশাহীর চ্যালেঞ্জিং সংগ্রহ
শান্ত-ফারহানের ব্যাটে রাজশাহীর চ্যালেঞ্জিং সংগ্রহ

বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে লড়াই করার মতো পুঁজি পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সাহিবজাদা Read more

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মামলা বাতিল-জামিন শুনানি ২৬ অক্টোবর
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মামলা বাতিল-জামিন শুনানি ২৬ অক্টোবর

জুলাই আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও Read more

মাদারীপুরে ঠিকাদার তুহিনের লাশ উত্তোলন, পরিবারের দাবি হত্যা
মাদারীপুরে ঠিকাদার তুহিনের লাশ উত্তোলন, পরিবারের দাবি হত্যা

মাদারীপুরে আদালতের নির্দেশে দেড় মাস পর ঠিকাদার তুহিন হাসানের লাশ উত্তোলন করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুমের উপস্থিতিতে Read more

বজ্রপাতে প্রাণ গেল ১৫ দিনের নবজাতকের মায়ের
বজ্রপাতে প্রাণ গেল ১৫ দিনের নবজাতকের মায়ের

ঝালকাঠির নলছিটিতে বজ্রপাতে ১৫ দিনের এক নবজাতকের মা আসমা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার Read more

দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নতুন এই অ্যাপ Read more

বাংলাদেশি প্রেমিকাকে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তায় ভারতীয় প্রেমিকও আটক
বাংলাদেশি প্রেমিকাকে অবৈধভাবে অনুপ্রবেশে সহায়তায় ভারতীয় প্রেমিকও আটক

প্রেমিক ভারতীয় নাগরিক, অন্যদিকে প্রেমিকা বাংলাদেশের। ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরের কাজ করার সময় তাদের পরিচয়। এরপরই তৈরি হয় প্রেমের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন