দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথম দিনেই মা খালেদা জিয়ার পাশে সময় কাটাতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটানো শেষে হাসপাতাল ছেড়ে গুলশানের বাসায় পৌঁছেছেন তারেক রহমান।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন তারেক রহমান।এর আগে, সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতারা। তারেক রহমান হাসপাতালে আসার কিছুক্ষণ আগে সেখানে পৌঁছান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।তারেক রহমানকে বহনকারী বাসটি এভারকেয়ার হাসপাতাল গেটের সামনে পৌঁছালে তিনি বাস থেকে নেমে যান। এরপর সেখান থেকে হেঁটে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন।এর আগে, গণসংবর্ধনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, সন্তান হিসেবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে, সেই হাসপাতালের ঘরে। কিন্তু সেই মানুষটি যাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন— অর্থাৎ আপনারা, এই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। সেজন্যই আজ হাসপাতালে যাওয়ার আগে আপনাদের প্রতি এবং টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন— আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি।’এদিকে তারেক রহমানের আগমন ঘিরে সকাল থেকে এভারকেয়ার হাসপাতালের গেটে অবস্থান নেন বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। নিরাপত্তা বলয় ভেদ করে তারেক রহমানকে বহন করা গাড়ি হাসপাতাল চত্বরে ঢোকার সময় কর্মী-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। এ সময় দলীয় পতাকা, ফেস্টুন নিয়ে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। যদিও দলের পক্ষ থেকে এভারকেয়ার হাসপাতাল এলাকায় স্লোগান দিতে নিষেধ করা হয়েছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানি কমলেও দুর্ভোগে তিস্তা পাড়ের মানুষ
পানি কমলেও দুর্ভোগে তিস্তা পাড়ের মানুষ

উজানের ঢল ও ভারি বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। বুধবার (৩০ জুলাই) সকাল থেকে তিস্তার পানি কমতে Read more

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলো ১৯৬৮ ফিলিস্তিনি
ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলো ১৯৬৮ ফিলিস্তিনি

ইসরায়েলি কারাগার থেকে ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এরই Read more

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ মার্কিন বিজ্ঞানী

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ মার্কিন বিজ্ঞানী। তারা হলেন জন ক্লার্ক, মিশেল এইচ. দেভোরে এবং জন এম. মার্টিনিস। Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর শ্রীপুরে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর শ্রীপুরে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে ডাক্তার সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ Read more

ভারতে সাজা শেষে দেশে ফিরল মা-ছেলে
ভারতে সাজা শেষে দেশে ফিরল মা-ছেলে

ভারতে অবৈধভাবে বসবাস করার অভিযোগে বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে মা-ছেলেকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা Read more

শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: বাবর
শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: বাবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন