কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঋনের চাপে মকবুল হোসেন (৭০) নামের এক বীরমুক্তিযোদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।রবিবার (২ নভেম্বর) সকালে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বীরমুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফজলে রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ঋনের চাপে অনেক দিন থেকে মানসিক দুচিন্তায় ছিলেন। এক পর্যায়ে তিনি ঋনের চাপ সহ্য করতে না পেরে পরিবারের অজান্তে রবিবার সকালে নিজ বসত বাড়ির টয়লেটের ভেতর বাঁশের ধরনার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।বাড়ির লোকজন সকালে টয়লেটে ঢুকে দেখতে পান তার ঝলন্ত মরদেহ। এরপর বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত বীরমুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা। দুপুরে ঘটনাস্থলে মরদেহ সুরতহাল করে মৃত্যুর সঠিক কারণ জানতে বিকালে মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি ঋনের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে বিকালে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। আগামীকাল সোমবার (৩ নভেম্বর) মরদেহ ময়না তদন্ত করা হবে। এরপর ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে দর্শক গ্যালারীতে বাস, নিহত ১
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে দর্শক গ্যালারীতে বাস, নিহত ১

কুমিল্লার মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দর্শক সারিতে বাস ঢুকে গিয়াস উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরো চারজন Read more

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে ‘বিতর্কিত’ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে
গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে ‘বিতর্কিত’ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নোবেল বিজয়ী অং সান সু চির সরকার উৎখাতের প্রায় ৫ বছর পর মিয়ানমারের কিছু অংশের ভোটাররা আজ ভোট দিচ্ছেন। ২০২১ Read more

পদ্মায় গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ
পদ্মায় গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ

কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে ৪জন বন্ধু গোসলে নেমে আল আমিন (১৫) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ৩টায় Read more

সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে
সাবেক সিইসি নুরুল হুদা ৪ দিনের রিমান্ডে

প্রহসনের নির্বাচন আয়োজন করার অভিযোগে ঢাকার শেরেবাংলা নগর থানায় করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ৪ Read more

জামায়াতের মহাসমাবেশ স্থগিত
জামায়াতের মহাসমাবেশ স্থগিত

আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জামায়াতের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় এ Read more

পাকা আমে থাকা যে উপাদানের জন্য ঘুম পায়
পাকা আমে থাকা যে উপাদানের জন্য ঘুম পায়

আমকে বলা হয় ফলের রাজা। গ্রীষ্মের এই ভরা মৌসুমে বাজার এখন বিভিন্ন ধরনের আমে সয়লাব। আর পাকা আম খেতে বেশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন