শীত মৌসুমে সবজির ভরা বাজার। ময়মনসিংহের বাজারগুলোতে এমন দৃশ্য থাকলেও এর সুফল পাচ্ছেন না ক্রেতারা।   পর্যাপ্ত সরবরাহের মধ্যেও গত এক সপ্তাহে বেশির ভাগ শীতকালীন সবজির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে বেড়েছে সোনালি কক মুরগির দাম। এতে চাপ বাড়ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর।বৃহস্পতিবার ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজার ঘুরে দেখা যায়, ভোর থেকেই পাইকারি ও খুচরা কেনাবেচায় জমজমাট বাজার। সবজির স্তূপ চোখে পড়লেও দামে তেমন স্বস্তি নেই। বিক্রেতারা জানাচ্ছেন, আগের সপ্তাহের তুলনায় এখন বেশির ভাগ সবজি বেশি দামে বিক্রি হচ্ছে।বাজারে সবচেয়ে বেশি বেড়েছে করলার দাম। এক সপ্তাহের ব্যবধানে করলা কেজিতে ২০ টাকা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। শসা ৪০, ঢ্যাঁড়স ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।এ ছাড়া দেশি শিম ৪০, টমেটো ৫০, কাঁচামরিচ ৫০, দেশি গাজর ৩০, গোল বেগুন ৪০, মটরসুটি ১২০, চিকন বেগুন ৩০, কাঁচা পেঁপে ২৫ ও মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাউ ৫০ টাকা পিসে এবং কাঁচকলা ৩০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।সবজির পাশাপাশি সোনালি কক মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে ২৮০ টাকায় উঠেছে। তবে ব্রয়লার মুরগি ১৬০, সাদা কক মুরগি ২৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ এবং খাসির মাংস ১ হাজার ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।মাছের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। রুই ৩২০–৪২০, কাতলা ৩৪০–৪৪০, মৃগেল ২৬০–৩৩০, পাবদা ৩৯০–৫২০, শিং ৩৪০–৬৪০, ট্যাংরা ৫১০–৭৮০ ও শোল ৫৯০–৬৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।সবজি কিনতে আসা এক ক্রেতা বলেন, শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকলেও দাম কমছে না। বিক্রেতারা যে দাম বলছেন, সেই দামেই কিনতে হচ্ছে।মুরগি কিনতে আসা আরেক ক্রেতা জানান, গত সপ্তাহের তুলনায় তিন কেজি সোনালি কক মুরগিতে ৩০ টাকা বেশি দিতে হয়েছে। তাঁর অভিযোগ, বাজারে নিয়মিত তদারকি না থাকায় বিক্রেতারা সুযোগ নিচ্ছেন।সবজি বিক্রেতা আবুল মিয়া বলেন, বাজারে কিছু সবজির দাম বেড়েছে, তবে ক্রেতা কমেনি। সবাই একই দামে বিক্রি করছেন।মুরগি বিক্রেতা আব্দুল হক বলেন, পাইকারি পর্যায়ে দাম বাড়ায় খুচরা পর্যায়ে সামান্য বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম বলেন, কিছু বিক্রেতা সুযোগ বুঝে দাম বাড়ান। বাজারে নিয়মিত নজরদারি রয়েছে। প্রয়োজনে অভিযান চালানো হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ

বাংলাদেশ পুলিশের বিদ্যমান লোগো বদলে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এতে স্থান পেয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের Read more

পাকিস্তানে ২৫ বছর পর অফিস বন্ধ করল মাইক্রোসফট
পাকিস্তানে ২৫ বছর পর অফিস বন্ধ করল মাইক্রোসফট

টেক জায়ান্ট মাইক্রোসফট ২৫ বছর পর পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। কর্মী সংখ্যা কমানোর বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে সংস্থাটি Read more

জীবননগরে ঘরে ঘরে মৌসুমী জ্বরের প্রকোপ, হাসপাতালে ওষুধ সংকট
জীবননগরে ঘরে ঘরে মৌসুমী জ্বরের প্রকোপ, হাসপাতালে ওষুধ সংকট

চুয়াডাঙ্গার জীবননগরে ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে মৌসুমী জ্বরের প্রকোপ। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধই বেশি। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর Read more

আ.লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার দেশের বেশ Read more

পোশাক শ্রমিকদের বোনাস ৩১ মে, ৩ জুনের আগে বেতন
পোশাক শ্রমিকদের বোনাস ৩১ মে, ৩ জুনের আগে বেতন

পোশাক শ্রমিকদের মে মাসের মধ্যে বোনাস এবং ১ থেকে ৩ জুনের মধ্যে বেতন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা Read more

Casino Divaspin – aperçu complet et options
Casino Divaspin – aperçu complet et options

Guide complet du casino Divaspin – Tout ce que vous devez savoir 1. Inscription et premières étapes Pour commencer à Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন