বড়দিন উপলক্ষ্যে নিজ দেশের মানুষের উদ্দেশে দেওয়া বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।জেলেনস্কি তার শুভেচ্ছা বার্তায় বলেন, “আমাদের জন্য রাশিয়া এতে দুর্ভোগ বইয়ে আনলেও, তারা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস দখল ও সেখানে বোমা হামলা করতে পারেনি। তা হলো— ইউক্রেনীয়দের মন, একে অপরের প্রতি বিশ্বাস এবং ঐক্য।”সরাসরি নাম উচ্চারণ না করে পুতিনের মৃত্যু কামনা করে তিনি বলেছেন, “আজ, আমরা সবাই একটি স্বপ্নই দেখি, সবার জন্য আমাদের একটাই প্রত্যাশা, ‘তার ধ্বংস (মৃত্যু) হোক’।বড়দিনের আগ মুহূর্তে ইউক্রেনের বিভিন্ন জায়গায় ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে তিনজন নিহত ও বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।বড়দিনের আগে এমন হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেছেন, “ক্রিসমাসের আগের সন্ধ্যায়, রাশিয়া আবারও দেখিয়েছে সত্যিকার অর্থে তারা কারা। রাশিয়া ব্যাপক বোমাবর্ষণ করেছে। শতশত শহীদ ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, কিনঝাল মিসাইল দিয়ে হামলা চালিয়ছে— সবকিছু ব্যবহার করেছে। ধর্মহীনরা এভাবেই আঘাত হানে।”২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালানোর নির্দেশ দেন পুতিন। এরপর প্রায় তিন বছর ধরে ইউক্রেনে যুদ্ধ করছে তার সেনারা। এই সময়ে ইউক্রেনের ২০ শতাংশ অঞ্চল দখল করেছে রাশিয়া। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫ এপ্রিল: নামাজের সময়সূচি
১৫ এপ্রিল: নামাজের সময়সূচি

কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। তাই যতই ব্যস্ততায় থাকুক না কেন ওয়াক্তমতো ফরজ নামাজ আদায় করুন গুরুত্বসহকারে। বিভিন্ন Read more

তাপমাত্রা বাড়তে শুরু করেছে সারাদেশে
তাপমাত্রা বাড়তে শুরু করেছে সারাদেশে

টানা বৃষ্টি শেষে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করেছে রাজধানী ঢাকাসহ সারাদেশে। সেই সঙ্গে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে Read more

মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র
মহাস্থানগড়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল ও শিক্ষাবান্ধব করতে বগুড়ার শিবগঞ্জের ঐতিহাসিক মহাস্থানগড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া Read more

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

যশোরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই জন নিহত ও আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার Read more

চলাচলের রাস্তা বন্ধ, বাধার প্রতিবাদে মানববন্ধন সিরাজদিখানে
চলাচলের রাস্তা বন্ধ, বাধার প্রতিবাদে মানববন্ধন সিরাজদিখানে

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিণ হাঁটি এলাকায় একটি সরকারি রাস্তা বন্ধ করে দেওয়ায় এবং সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি Read more

কর্ণফুলীতে কেইপিজেডের সাফল্য: ৩০ হাজার কোটি রপ্তানি, বিদেশি বিনিয়োগের জোয়ার
কর্ণফুলীতে কেইপিজেডের সাফল্য: ৩০ হাজার কোটি রপ্তানি, বিদেশি বিনিয়োগের জোয়ার

চট্টগ্রামের কর্ণফুলীর দক্ষিণ তীরে গড়ে ওঠা কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) আজ দেশের শিল্পায়ন ও রপ্তানি খাতের একটি অনন্য উদাহরণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন