নানা নাটকীয়তা ও রাজনৈতিক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও মনোনয়নপ্রাপ্ত প্রার্থী নুরুজ্জামান লিটন।দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্রের মাধ্যমে নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, দল থেকে চূড়ান্ত মনোনয়নের চিঠি নুরুজ্জামান লিটনকে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হবে।মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় নুরুজ্জামান লিটন বলেন, দল থেকে আমাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে একাধিক প্রার্থীর নাম ঘোষণা হতে পারে এটি আগেই জানানো হয়েছিল। চূড়ান্ত সিদ্ধান্তে আমাকে মনোনয়ন দেওয়ায় দলের সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি আমি কৃতজ্ঞ।উল্লেখ্য, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তিকে প্রথমে যশোর-১ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এরপর তিনি এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশসহ নির্বাচনী কার্যক্রম শুরু করেন।তবে এই আসনে তার বিপরীতে মনোনয়ন প্রত্যাশী ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন এবং সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।পরবর্তীতে চার মনোনয়ন প্রত্যাশী একসঙ্গে বসে মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন বাতিলের দাবি তোলেন। তাদের অভিযোগ ছিল, আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরের শাসনামলে তৃণমূলের বহু নেতা কর্মী নির্যাতনের শিকার হলেও তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। এছাড়া দলের দুঃসময়ে মফিকুল হাসান তৃপ্তি এলাকায় সক্রিয় ছিলেন না এবং নেতাকর্মীদের খোঁজখবর রাখেননি বলেও দাবি করা হয়।এই প্রেক্ষাপটে শেষ পর্যন্ত যশোর-১ শার্শা আসনে প্রার্থী পরিবর্তন করে নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রুমিন ফারহানার নির্বাচনি মঞ্চ ভাঙচুর, গাড়িতে দাঁড়িয়েই দিলেন বক্তব্য
রুমিন ফারহানার নির্বাচনি মঞ্চ ভাঙচুর, গাড়িতে দাঁড়িয়েই দিলেন বক্তব্য

ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তাঁর Read more

ভূঞাপুরে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
ভূঞাপুরে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণে সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার চর গাবসারা Read more

দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে বলা হলো বাংলাদেশি ভাষা
দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে বলা হলো বাংলাদেশি ভাষা

বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ও বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে-এমন অভিযোগ বেশ কয়েকদিন ধরে করে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। Read more

খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘেরাওয়ের ঘোষণা দেয়া বিএনপি নেতা বহিষ্কার
খালেদা জিয়া ও তারেক রহমানকে ঘেরাওয়ের ঘোষণা দেয়া বিএনপি নেতা বহিষ্কার

বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসা নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বিএনপির সদস্য লুৎফর রহমান খোকাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) Read more

গাজায় আরও ২৬ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল
গাজায় আরও ২৬ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ২৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন