টানা তিন দিনের লম্বা ছুটিতে সাজেকে পর্যটকদের উপচে পড়া ভিড়, খ্রীষ্টান সম্প্রদায়ের বড়দিনের ছুটি বৃহস্পতিবার থেকে এবং সাপ্তাহিক শুক্রবার ও শনিবার। বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সমুদ্র পৃষ্ঠাথেকে প্রায় ১৮ শত ফুট উচুতে অবস্থিত সাজেক ভ্যালিকে পর্যটকের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। খালী নেই কোন রিসোর্ট কটেজ। টানা ছুটিকে কেন্দ্র করে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হাজারো মানুষ ভিড় করছে সাজেকে, জানাযায় বৃহস্পতিবার  সাজেকের উদ্দেশ্য খাগড়াছড়ি হতে প্রায় ২৫০টি ছোট বড় গাড়ি ছেড়ে যায়।পর্যটকদের ভিড়ে ব্যস্ত সময় পার করছেন হোটেল, রেস্তোরাঁ, কটেজ ও রিসোর্টের ব্যবসায়ীরা, অনেকেই আবার রুম না পেয়ে খোলা জায়গায় তাবু গেড়ে রাত্রি যাপন করছে। রিসোর্ট-কটেজ মালিক সমিতি সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সাজেক ভ্যালিতে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। রিসোর্ট-কটেজগুলোর সব কক্ষ ভাড়া হয়ে গেছে। তবে কক্ষ বুকিং না নিয়ে অনেক পর্যটক বেড়াতে গিয়েছেন। তাঁরা রিসোর্ট-কটেজের কক্ষগুলোতে গাদাগাদি করে রাত কাটিয়েছেন। বৃহস্পতিবার সব কক্ষ আগাম বুকিং হয়েছে। এরপরও বুকিং ছাড়া সকাল সাড়ে ১০টা ও বেলা ৩টায় আরও অনেক পর্যটক সাজেকে এসেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুবির প্রশাসনিক কার্যক্রম শুরু আজ, অ্যাকাডেমিক কার্যক্রম রবিবার
কুবির প্রশাসনিক কার্যক্রম শুরু আজ, অ্যাকাডেমিক কার্যক্রম রবিবার

ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ বুধবার (১৮ জুন) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ঈদ-গ্রীষ্মকালীন এবং সাপ্তাহিক ছুটি Read more

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ: সালাহউদ্দিন
অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ: সালাহউদ্দিন

জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি হতাশ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কমিশন ও Read more

পঞ্চগড়ে আশ্রয়ন প্রকল্পের পুকুর নিয়ে দু’পক্ষের বিরোধ
পঞ্চগড়ে আশ্রয়ন প্রকল্পের পুকুর নিয়ে দু’পক্ষের বিরোধ

পঞ্চগড়ের দেবীগঞ্জে শালডাঙ্গা ইউনিয়নের কালুপীর ভাঙ্গার পাড় আদর্শ গ্রামে আশ্রয়ন প্রকল্পের খাস পুকুর দখলমুক্ত করতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৮ Read more

নতুন চুক্তি অনুযায়ী মায়ামিতে কত বেতন পাবেন মেসি
নতুন চুক্তি অনুযায়ী মায়ামিতে কত বেতন পাবেন মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তি ২০২৫ মৌসুমে শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই Read more

টাঙ্গাইলে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
টাঙ্গাইলে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. জহিরুল ইসলাম রাসেল নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (০৬ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন