সকাল থেকে ঢাকার আকাশে মেঘের আনাগোনা দেখা গেছে। সূর্যের দেখা মেলেনি এই সকালেও।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকায় মৌসুমের সর্বনিমস্ন ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ ১০ পৌষ। দেশের গ্রামাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকলেও রাজধানীতে এতদিন শীতের অনুভূতি অতটা ছিল না। তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে কুয়াশা আর ঠান্ডা বাতাস শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ধীরে ধীরে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ কুয়াশার কারণে শীতের অনুভূতি বেশি। দুপুর ১২টার পর কুয়াশা কমে গেলে শীত কমে আসবে।আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন ঢাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এসময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা, বেজে উঠলো সাইরেন
ফের ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা, বেজে উঠলো সাইরেন

ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির সাম্প্রতিক মিসাইল হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ফের ইসরায়েলে Read more

দেশে কমেছে স্বর্ণের দাম
দেশে কমেছে স্বর্ণের দাম

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ Read more

৯৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাইলস্টোন শিক্ষার্থী
৯৭ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাইলস্টোন শিক্ষার্থী

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ শিক্ষার্থী নাভিদ নাওয়াজ দীপ্ত (১৩) হাসপাতাল থেকে সুস্থ হয়ে Read more

তিন বাহিনীর প্রধানকে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ
তিন বাহিনীর প্রধানকে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ

আসছে বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় Read more

গোলাপগঞ্জ নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু
গোলাপগঞ্জ নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নে নানা বাড়িতে বেড়াতে এসে কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে শাহী রহমান (৮) নামের এক শিশুর মৃত্যু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন