সিলেটের গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নে নানা বাড়িতে বেড়াতে এসে কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে শাহী রহমান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালার বাজারের পাশে কুশিয়ারা নদীতে তার লাশটি পাওয়া যায়।বিষয়টি নিশ্চিত করেছেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আতিকুর রহমান।নিহত শাহী রহমান বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের টেকই কোনা পাতাড়িপাড়া গ্রামের প্রবাসী শাফি রহমানের ছেলে।জানা যায়, শাহি রহমান বুধবারীবাজার ইউনিয়নের কালিজুরি গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কালিজুরি এলাকায় কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। এরপর তাকে খুঁজতে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল শুক্রবার দুপুরে এসে নদীতে অনেক খোজাখুজি করেও উদ্ধার করা সম্ভব হয়নি।  শনিবার (১৩সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তার লাশ শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর কালার বাজারের পাশে কুশিয়ারা নদীতে পাওয়া যায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়া থানা হাজতে যুবকের আত্নহত্যা
চকরিয়া থানা হাজতে যুবকের আত্নহত্যা

কক্সবাজারের চকরিয়া থানা হাজতে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে।আত্মহত্যাকারী দুর্জয় Read more

পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল না করার ঘোষণা ভারতের
পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি পুনর্বহাল না করার ঘোষণা ভারতের

ভারত পাকিস্তানের সাথে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি কখনই আর পুনর্বহাল করবে না এবং পাকিস্তানে প্রবাহিত পানিকে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য Read more

সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী, ৩ জনের মৃত্যু
সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী, ৩ জনের মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ জন হজযাত্রী।চলতি বছর হজে এ পর্যন্ত বাংলাদেশ থেকে Read more

বিদেশ যেতে ঋণ না পেয়ে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগালি
বিদেশ যেতে ঋণ না পেয়ে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগালি

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদেশ যেতে ঋণ না পেয়ে মাইক ভাড়া করে এলাকাবাসীকে অকথ্য ভাষায় গালাগালি করেছেন সারোয়ার হোসেন রাব্বি নামের এক Read more

গাজীপুরে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
গাজীপুরে চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

গাজীপুর সদর উপজেলায় চিহ্নিত চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (২৩ জুলাই) দুপুরে সদর উপজেলার বাঘের Read more

কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৩ নারীসহ ৮ মাদক কারবারি আটক
কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ৩ নারীসহ ৮ মাদক কারবারি আটক

ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ক্রমাগতভাবে মাদক অপরাধ নিয়ন্ত্রণের প্রয়াস হিসেবে ৩ নারীসহ ৮ জন মাদক কারবারিকে আটক করেছে কেরানীগঞ্জ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন