হিজরি বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ মাস রজব। এটি ইসলামের চারটি পবিত্র মাসের একটি, যে মাসে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ এবং আত্মশুদ্ধি ও ইবাদতে মনোনিবেশের বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। রজব নামটি এসেছে আরবি শব্দ তারজিব থেকে, যার অর্থ সম্মান করা বা মহিমান্বিত করা। প্রাচীন আরব সমাজে এই মাসকে বিশেষ মর্যাদার চোখে দেখা হতো বলেই এর এমন নামকরণ।পবিত্র চার মাসের একটি রজবরজব মাসকে বলা হয় রজবুল হারাম। কারণ এটি সেই চার পবিত্র মাসের অন্তর্ভুক্ত, যেগুলোতে যুদ্ধ নিষিদ্ধ। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে সুরা তাওবার ৩৬ নম্বর আয়াতে বলেন, আল্লাহর কাছে মাসের সংখ্যা বারোটি, এর মধ্যে চারটি পবিত্র। এ মাসগুলোতে নিজেদের ওপর জুলুম না করার নির্দেশ দেওয়া হয়েছে।হাদিসে রাসুলুল্লাহ (সা.) স্পষ্ট করে বলেছেন, এই চার মাস হলো জিলকদ, জিলহজ, মুহাররম এবং রজব। এর মধ্যে প্রথম তিনটি ধারাবাহিক হলেও রজব আলাদা অবস্থানে রয়েছে।একক পবিত্র মাস রজবরজবকে রজবুল ফারদ বলা হয়। অর্থাৎ এটি একক বা বিচ্ছিন্ন পবিত্র মাস। কারণ এটি বাকি তিন পবিত্র মাসের পর কয়েক মাস ব্যবধানে আসে। এ বিশেষ অবস্থানও রজবের মর্যাদাকে আরও স্পষ্ট করে।রজবে মুদাররজব মাসের আরেক নাম রজবে মুদার। হাদিসে এ নামের উল্লেখ রয়েছে। মুদার ছিল একটি আরব গোত্র, যারা রজব মাসকে অন্যদের তুলনায় বেশি সম্মান করত এবং এর পবিত্রতা কঠোরভাবে রক্ষা করত। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেই রজবের সঙ্গে মুদার নামটি যুক্ত হয়েছে।শবে মেরাজের স্মৃতিবাহী মাসরজব মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো এই মাসেই সংঘটিত হয়েছে ঐতিহাসিক ইসরা ও মেরাজ। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মক্কার মসজিদুল হারাম থেকে বায়তুল মুকাদ্দাসে এবং সেখান থেকে আসমানে নিয়ে যাওয়া হয়। সুরা বনী ইসরঈলের প্রথম আয়াতে আল্লাহ এই অলৌকিক সফরের কথা উল্লেখ করেছেন।এই ঘটনা নবীজির মর্যাদা বৃদ্ধি, তার হৃদয়কে শক্তিশালী করা এবং আসমান-জমিনের নিদর্শন দেখানোর জন্য সংঘটিত হয়। পাশাপাশি এটি ছিল দুঃখের বছরের পর নবীজির জন্য সান্ত্বনা।ফিলিস্তিন ও আল-আকসার স্মরণইসরা ও মেরাজের ঘটনা মুসলমানদের ফিলিস্তিন, জেরুজালেম ও মসজিদুল আকসার গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। আল-আকসা মুসলমানদের অন্যতম পবিত্র স্থান। এই মাস আমাদেরকে জুলুম ও দখলদারিত্ব থেকে পবিত্র ভূমিকে মুক্ত করার দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামের একাধিক মামলার আসামি রামগড়ে চোলাই মদসহ পুলিশের জালে
চট্টগ্রামের একাধিক মামলার আসামি রামগড়ে চোলাই মদসহ পুলিশের জালে

খাগড়াছড়ির রামগড়ে চট্টগ্রামের একাধিক মামলার পলাতক পরোয়ানাভুক্ত এক আসামিকে দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (০৫ জুলাই) বেলা ১১টার দিকে Read more

ভারতে মেয়ের হবু স্বামীকে নিয়ে পালালেন হবু শাশুড়ি!
ভারতে মেয়ের হবু স্বামীকে নিয়ে পালালেন হবু শাশুড়ি!

হবু স্ত্রী নয়, বরং হবু শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছেন এক যুবক।ফিরে এসে সেই নারী আবার বলছেন এখন থেকে সেই হবু Read more

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১
আশুলিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১

আশুলিয়ায় বাসাবাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মাসুদ নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।র‍্যাব-৪ এর Read more

ইবিতে প্রশাসনিক ব্যক্তিদের গালি দিয়ে ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা
ইবিতে প্রশাসনিক ব্যক্তিদের গালি দিয়ে ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

 ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনের দায়িত্বরত ব্যক্তিবর্গদের অকথ্য ভাষায় গালিগালাজ ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ ওঠেছে শাখা ছাত্রদলের তিন নেতার বিরুদ্ধে। তবে Read more

পাবিপ্রবিতে গুচ্ছের ভর্তি কার্যক্রম শুরু
পাবিপ্রবিতে গুচ্ছের ভর্তি কার্যক্রম শুরু

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। সোমবার (২৩ জুন) সকাল Read more

নির্মাণের ৩ দশক পরেও চালু হয়নি পশু হাসপাতাল
নির্মাণের ৩ দশক পরেও চালু হয়নি পশু হাসপাতাল

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর, মটমুড়া, তেতুলবেড়িয়া ও বামন্দী ইউনিয়নের পশু পালনকারী ও খামারীদের কষ্ট লাঘবের জন্য নির্মিত হয়েছিল বামন্দী পশু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন