ঘন কুয়াশার কারণে বুধবার রাত ১০:৩০টা থেকে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে দুটি ফেরি বর্তমানে আটকা পড়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, পদ্মা নদীর ঘন কুয়াশার কারণে নৌপথে ফেরি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। নৌ দুর্ঘটনা এড়াতে ও যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় শতাধিক যানবাহন, যার মধ্যে পণ্যবাহী ট্রাক ও দূরপাল্লার বাস রয়েছে, আটকা পড়েছে। এতে যাত্রী এবং পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা তীব্র শীতে কুয়াশার মধ্যে ফেরি পারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন।বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, “কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলি আগ্রাসনের বিনাশই যুদ্ধ বন্ধের একমাত্র পথ: ইরানের প্রেসিডেন্ট
ইসরাইলি আগ্রাসনের বিনাশই যুদ্ধ বন্ধের একমাত্র পথ: ইরানের প্রেসিডেন্ট

ইসরাইলের আগ্রাসনের নিঃশর্ত অবসানই যুদ্ধ বন্ধের একমাত্র পথ। তাদের হামলা বন্ধ না হলে আরও কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট Read more

রাঙ্গামাটিতে প্রাক নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে প্রাক নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা অনুষ্ঠিত

চলমান সংস্কার, বিচার ও নির্বাচনী প্রক্রিয়ার আলোচনায় ও বিতর্কে পিছিয়ে পড়া বা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর স্বার্থ ও প্রত্যাশা তুলে ধরতে Read more

রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু
রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

নরসিংদীতে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে চার সন্তানের মানসিক ভারসাম্যহীন জননী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে Read more

ডিআইইউসাসের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের শুভেচ্ছা বিনিময়
ডিআইইউসাসের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের শুভেচ্ছা বিনিময়

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ডিআইইউ এর প্রতিনিধিরা।রবিবার (১৮ মে) বিকালে Read more

ডাকসু নির্বাচন: ৪ ইস্যুতে লক্ষ্মীপুরে শিবিরের বিক্ষোভ
ডাকসু নির্বাচন: ৪ ইস্যুতে লক্ষ্মীপুরে শিবিরের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের Read more

বরিশাল নগরীতে পানি জলাবদ্ধতা
বরিশাল নগরীতে পানি জলাবদ্ধতা

মৌসুমী বায়ুর কারণে গত ৩ দিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে বরিশালে। তবে বরিশালে গত ২৪ ঘণ্টায় ১৭৮ দশমিক ৫ মিলিমিটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন