বাংলাদেশের পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যাকে কেন্দ্র করে ভারতের কয়েকটি জায়গায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে বিজেপিসহ আরও কয়েকটি সংগঠন। বুধবার (২৪ ডিসেম্বর) কলকাতা ও ত্রিপুরা থেকে সীমান্তের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে আসার চেষ্টা করা হয়।এদিন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্বঘোষিত কর্মসূচিতে সীমান্তে প্রতীকী প্রতিবাদ দেখান। পেট্রাপোলে বিজেপি সমর্থক নিয়ে হাজির হয়েছিলেন শুভেন্দু। তবে বিএসএফ তাদের সীমান্তের কিছুটা দূরেই আটকে দেয়।একই দিনে কলকাতা লাগোয়া হাওড়াতেও বিক্ষোভ করেন বিজেপির কর্মীরা। কলকাতার হাওড়া ব্রিজে আগে থেকেই পুলিশ ব্যারিকেড করে রেখেছিল। বিজেপি কর্মীরা সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। এসময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকাও পোড়ান বিক্ষোভকারীরা।এদিকে ত্রিপুরার বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটির আগরতলা থেকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের কর্মী-সমর্থকেরা। তাদেরও আটকে দেয় ত্রিপুরা পুলিশ।জানা গেছে, বাংলাদেশে হিন্দু নির্যাতন ও দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বিক্ষোভ মিছিল করা হয়। বুধবার বেলা ১১টার দিকে ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরের আনন্দময়ী কালীবাড়ি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আখাউড়া চেকপোস্ট সীমান্ত এলাকায় গিয়ে শেষ হওয়ার কথা ছিল। তবে মিছিলটি আখাউড়া-আগরতলা সড়কের রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে পৌঁছালে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। নিরাপত্তাজনিত কারণে পুলিশ বিক্ষোভ মিছিলটি সেখানেই আটকে দেয়। ফলে কিছু সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাক্‌বিতণ্ডা দেখা দেয়। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর সংঘটিত হিংসাত্মক ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায় বিক্ষোভকারীদের। মিছিল থেকে বাংলাদেশের প্রতি সতর্কবার্তাও দেওয়া হয়। বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের অভিযোগ, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ক্রমবর্ধমান হলেও আন্তর্জাতিক স্তরে বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে। প্রতিনিয়ত বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রমণের শিকার হচ্ছে। কোথাও সংখ্যালঘুদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও তাদেরকে মেরে ফেলা হচ্ছে। তারা অবিলম্বে এ ঘটনার ন্যায্য তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বিক্ষোভকারীদের দাবি, প্রতিবেশী দেশ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সে দেশের সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও হুমকি দেয়া হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে বৌদ্ধ মূর্তি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
বান্দরবানে বৌদ্ধ মূর্তি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বান্দরবানের আলীকদম উপজেলায মারাইংতং জাদীর  একটি নির্মাণাধীন বুদ্ধ মূর্তি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিবার (২৫ মে)  সকালে দুই শতাধিক Read more

কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারক’রা কেন বিয়ে করতে পারে না?
কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ‘প্রচারক’রা কেন বিয়ে করতে পারে না?

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের 'প্রচারকদের' বিয়ে করে সংসারী হওয়ার নিয়ম নেই। তবে প্রচারক জীবন থেকে সরে গিয়ে কেউ সংসারী Read more

এবার জাপানকে ৩৫ শতাংশ শুল্কের হুমকি দিলেন ট্রাম্প
এবার জাপানকে ৩৫ শতাংশ শুল্কের হুমকি দিলেন ট্রাম্প

আগামী সপ্তাহের নির্ধারিত সময়সীমার মধ্যে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে যদি কোনো বাণিজ্য চুক্তি না হয়, তাহলে জাপানের ওপর ৩০ বা Read more

পুলিশে ঊর্ধ্বতন পদে বড় রদবদল
পুলিশে ঊর্ধ্বতন পদে বড় রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তারা উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ Read more

রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে: সারজিস
রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে: সারজিস

পুলিশের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, রাজনৈতিক কর্মসূচির অধিকার নিশ্চিত করতে হবে।বুধবার (১৬ জুলাই) Read more

ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ
ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

ভোলার দৌলতখান থেকে দুই ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন