গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের জন্য ঝিনাইদহ-৪ আসন ছেড়ে দিয়েছে বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মির্জা ফখরুল বলেন, যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক আস্থার ভিত্তিতেই এই আসন সমঝোতা সম্পন্ন হয়েছে। যাদের সঙ্গে নির্বাচনি সমঝোতা হয়েছে, নতুন নিয়ম অনুযায়ী তারা নিজ নিজ প্রতীকে অংশ নেবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল।সমঝোতার আসনগুলোর মধ্যে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসনে ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালীর-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সদ্য বিএনপিতে যোগ দেওয়া ড. রেদোয়ান আহমেদ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানিকগঞ্জে ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, স্বর্ণালঙ্কার লুট
মানিকগঞ্জে ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, স্বর্ণালঙ্কার লুট

মানিকগঞ্জের ঘিওরে রাশিদা বেগম (৫৫) নামের এক গৃহবধূকে খুন করে অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাত দল।সোমবার (২২ Read more

কুয়াকাটায় পর্যটক মারধর ইস্যুতে সংবাদ সম্মেলন
কুয়াকাটায় পর্যটক মারধর ইস্যুতে সংবাদ সম্মেলন

কুয়াকাটা পৌর শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জসিম মৃধাসহ কয়েকজনের বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বুধবার (৩০ Read more

পাবনায় আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান বাকীবিল্লাহ গ্রেপ্তার
পাবনায় আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান বাকীবিল্লাহ গ্রেপ্তার

পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বাকীবিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা
আমরা শহিদুল আলম ও গাজার পাশে আছি: প্রধান উপদেষ্টা

গাজামুখী ঐতিহাসিক নৌবহরে (ফ্লোটিলা) অংশগ্রহণকারী বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের পাশে অন্তর্বর্তী সরকার সব সময় আছে বলে জানিয়েছেন Read more

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল পুলিশ সদস্যের
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাহিনুর ইসলাম (২৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন