ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদের বাগদান অনুষ্ঠান আজ বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার একটি মসজিদে অনুষ্ঠিত হবে। ছোট পরিসরে এ বাগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।প্রাথমিকভাবে ডিসেম্বর মাসের মাঝামাঝি ফরহাদের বাগদানের কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছিল।রাঙামাটির ছেলে ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতির দায়িত্বও পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।  ফরহাদের বোন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদার সঙ্গে ফরহাদের আজ বাগদান হবে।সানজিদার বাড়ি ফেনী জেলার সোনাগাজীতে। তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয়তাবাদী দল বিএনপি।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের Read more

রোহিঙ্গাদের ২.৯ মিলিয়ন ডলার অনুদান দিল সুইডেন
রোহিঙ্গাদের ২.৯ মিলিয়ন ডলার অনুদান দিল সুইডেন

বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তায় এসএএফই প্লাস টু (পরিচ্ছন্ন রান্নার জ্বালানি) যৌথ কর্মসূচির জন্য ২.৯ মিলিয়ন ডলারের অনুদান দিয়েছে সুইডেন সরকার।সুইডিশ সরকা‌রের Read more

দেড় বছরের সন্তানের গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪
দেড় বছরের সন্তানের গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

পঞ্চগড় সদর উপজেলার তিনমাইল এলাকায় এক নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, শুক্রবার গভীর রাতে Read more

মিশরে নোট লিখে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা
মিশরে নোট লিখে বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী রিয়াজ উদ্দিন আত্মহত্যা করেছেন। বুধবার (৯ জুলাই) কায়রোর আব্দু বাসা এলাকায় নিজ ভাড়া বাসায় Read more

জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত
জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে জকসুর Read more

মুন্সিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই
মুন্সিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ থেকে ৮টি দোকান আংশিক ও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন