ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানায়, গতকাল বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তাকে শহীদ হাদিকে হত্যা তদন্তের আহ্বান জানায়।বার্তাসংস্থাটি বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলেছে, হাদিকে হত্যার সঙ্গে ভারতের সংশ্লিষ্টতা আছে এমন অভিযোগ ওঠায় বাংলাদেশকে এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করতে আহ্বান জানিয়েছ নয়াদিল্লি।নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীর গুলিতে তিনি নিহত হওয়ার পর ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। তার মৃত্যুর পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব দেখা যাচ্ছে বলেও উল্লেখ করেছে পিটিআই।এদিকে এর আগে গতকাল ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ঢাকা।ভারতীয় দূতকে তলব করে পররাষ্ট্রসচিব নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা এবং ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন। একই সঙ্গে দেশটিতে থাকা বাংলাদেশের কূটনীতিকদের নিরাপত্তা বিষয়ে জোর দেওয়া হয়েছে।এর আগে ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেদিন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্যে সরকারের উদ্বেগের কথা জানানো হয়েছে। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে দেশটির সহযোগিতা কামনা করা হয়।অন্যদিকে ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব করা হয়। ফের সপ্তাহ না যেতেই বাংলাদেশের হাইকমিশনারকে গতকাল আবারও পাল্টা তলব করেছে ভারত।সূত্র: পিটিআইএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা
মেঘালয়ে বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১২ আগস্ট) জেলা পুলিশের বরাতে Read more

২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম Read more

পেরুতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৮
পেরুতে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৮

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ Read more

ক্ষেতলালে গভীর নলকূপের লাইনম্যানকে হত্যা
ক্ষেতলালে গভীর নলকূপের লাইনম্যানকে হত্যা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গভীর নলকূপের লাইনম্যানকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে উপজেলার বরাইল ইউনিয়নের কালাইগাড়ি Read more

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ঘিরে ট্রাফিক নির্দেশনা
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ঘিরে ট্রাফিক নির্দেশনা

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শনিবার (১৮ অক্টোবর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ ও Read more

ছুটি শেষে কাজে ফিরেই কারখানায় মৃত্যু
ছুটি শেষে কাজে ফিরেই কারখানায় মৃত্যু

মাত্র ৪০ দিন বয়সী কন্যাসন্তান ও স্ত্রীকে বাড়িতে রেখে জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরেছিলেন আব্দুল হাকিম (২৪)। কিন্তু কাজে যোগ দেওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন