বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ‘ঐতিহাসিক ও স্মরণীয়’ করে রাখতে নানামুখী কর্মপরিকল্পনা নিয়েছে বিএনপি।বিএনপির দলীয় সূত্র জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি দিয়ে সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের সঙ্গে দেশের মাটিতে ফিরবেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে দেশজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ভিড় না করতে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।দেশে ফেরার পর গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে ওঠার কথা রয়েছে তারেক রহমানের। তবে এখনো সেই বাড়ির সংস্কার কাজ চলছে বলে জানা গেছে। যদি কাজ পুরোপুরি শেষ না হয়, তাহলে পাশে থাকা মা খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় আপাতত উঠবেন বলে জানিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন।উল্লেখ্য, দেশে ২০০৭ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তি পান তিনি। চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ছাড়েন তারেক রহমান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলো শাকিব খান
জন্মদিনে রকস্টার লুকে ধরা দিলো শাকিব খান

মালয়েশিয়ায় ‘রকস্টার’র শুটিং মাঝেই নতুন লুকে ধরা দিলেন শাকিব খান। এই সিনেমায় তিনটি লুকে দেখা যাবে তাকে। এরই মধ্যে সিনেমার Read more

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, স্কুলছাত্র নিহত
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, স্কুলছাত্র নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত মো. আব্দুল্লাহ আল-রুমান ফকির (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) Read more

আ.লীগের নিষিদ্ধের ঘোষণায় কিশোরগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
আ.লীগের নিষিদ্ধের ঘোষণায় কিশোরগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ছাত্র-জনতার দুদিনের টানা আন্দোলনের পর অবশেষে নিষিদ্ধ করা হলো বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম। সরকারের পক্ষ থেকে এ ঘোষণা আসার Read more

গিল, জাদেজা ও সুন্দরের সেঞ্চুরিতে ভারতের রোমাঞ্চকর ড্র
গিল, জাদেজা ও সুন্দরের সেঞ্চুরিতে ভারতের রোমাঞ্চকর ড্র

প্রথম ইনিংসে বড় লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। সেই স্বপ্ন আরও উজ্জ্বল করে ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ক্রিস ওকসের Read more

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ প্রকাশ
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ প্রকাশ

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি); গত বৃহস্পতিবারই (১০ এপ্রিল) জানা গিয়েছিল এ খবর। Read more

সবার সহযোগিতায় প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
সবার সহযোগিতায় প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। শনিবার (২১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন