শীতের ধাপটে কুয়াশার চাদরের আড়ালে ঘুমিয়ে আছে উত্তরের জেলা দিনাজপুর। বাতাসে হিমেল ছোঁয়া আর ঘন কুয়াশায় রাস্তা-ঘাট, হাটবাজার, সবকিছু যেন শীতের স্থবির হয়ে গেছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানাযায়, সকাল ৯টায় চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এমন পরিস্থিতিতে ঘন কুয়াশা ও আর্দ্রতার যুগলবন্দি শীতকে করেছে আরও তীব্র। সড়কগুলোতে মানুষের কম  উপস্থিতি লক্ষ্য করা গেছে। যাঁরা বের হয়েছেন, তারা মোটা শীতবস্ত্র, টুপি আর গলায় মাফলার জড়িয়ে চলছেন। অনেক দোকানপাট খোলার কিছু সময়ের মধ্যে বন্ধ হয়ে গেছে শীতের প্রভাবে। অন্যদিকে দিনমজুর, রিকশাচালক ও কৃষিশ্রমিকরা পড়েছেন সবচাইতে বেশি বিপাকে। তারা ঠান্ডার কারণে তাদের কাজ থেকে বিরত রয়েছেন, এতে করে তাদের দৈনন্দিন আয় ব্যাহত হচ্ছে।খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের তেঁতুলতলা এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, “ঘন কুয়াশা আর ঠান্ডায় ভোরবেলা বাইরে দাঁড়ানোই কঠিন। এই শীতে কাজ চালিয়ে নেওয়া প্রায় অসম্ভব।”একই উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পূর্ব বেলতলী গ্রামের কৃষক আবু তাহের ও জয়নাল আবেদিন জানান,“ঠান্ডা আর কুয়াশার কারণে সকাল থেকেই মাঠে নামা সম্ভব হচ্ছে না। ফলে কৃষিকাজেও বড় ধরনের ব্যাঘাত পড়েছে।”দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, “দিনাজপুরে শীত ক্রমেই তীব্র হচ্ছে। আজ চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শীত আরও তীব্র মনে হচ্ছে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা আরও কমতে পারে। ডিসেম্বরের শেষভাগে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, দিনের বেলায় কুয়াশা ধীরে ধীরে কমতে পারে।”পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে বাস উল্টে খাদে, নারী নিহত
বরিশালে বাস উল্টে খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস উল্টে খাদে পড়ে ইতি চক্রবর্তী (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন।এ ঘটনায় আরো তিনজন বাস যাত্রী Read more

২৫ অক্টোবর: নামাজের সময়সূচি
২৫ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ইংরেজি, ৯ কার্তিক ১৪৩২ বাংলা, ২ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

ফরিদপুর-গোপালগঞ্জ জেলা সীমান্তে হাত বাড়ালেই মিলছে মাদক!
ফরিদপুর-গোপালগঞ্জ জেলা সীমান্তে হাত বাড়ালেই মিলছে মাদক!

ফরিদপুরের আলফাডাঙ্গা ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলাকে বিভক্ত করে রেখেছে বারাশিয়া নদী। এই দুই উপজেলার সীমান্তবর্তী বেড়িবাঁধ সংলগ্ন কয়েকটি এলাকায় মাদকের Read more

ভৈরবে ছিনতাইয়ের প্রতিকার চেয়ে শাড়ি ও চুড়ি নিয়ে থানায় হাজির ছাত্র ও যুব সমাজ
ভৈরবে ছিনতাইয়ের প্রতিকার চেয়ে শাড়ি ও চুড়ি নিয়ে থানায় হাজির ছাত্র ও যুব সমাজ

কিশোরগঞ্জের ভৈরবে অহরহ ছিনতাইয়ে অতিষ্ঠ হয়ে শাড়ি ও চুড়ি নিয়ে থানায় হাজির হয়েছেন শতাধিক ছাত্র ও যুব সমাজের নেতাকর্মীরা।শনিবার (২ Read more

টিভিতে আজকের খেলা (১৫ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১৫ আগস্ট)

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) শুরু আজ। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি হবে বোর্নমাউথ। সিপিএলে সেন্ট কিটসের বিপক্ষে খেলছে সাকিব Read more

মুজিবনগরের কোন কিছু পরিবর্তনের ইচ্ছা নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
মুজিবনগরের কোন কিছু পরিবর্তনের ইচ্ছা নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক বলেছেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই আম্রকাননে ঐতিহাসিক যে সরকার শপথ গ্রহণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন