জেলার সিরাজদিখানে এক কৃষকের জমিতে আলু রোপন করে দিয়েছেন মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে জেলার সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিন তাজপুর গ্রামের কৃষক আবুল হাশেম খানের জমিতে নিজ হাতে রোপন করেন বিএনপি দলীয় এ প্রার্থী। এদিন সকাল সাড়ে ৯ টার দিকে আলু রোপনে দলের প্রার্থীর সঙ্গে বিএনপি নেতাকর্মীরাও অংশ নেন। ওই কৃষকের প্রায় ২২ গন্ডা জমিতে এ আলু রোপন করা হয়।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার প্রমুখ।আলু রোপন করে দেওয়ায় আনন্দ প্রকাশ করেছেন কৃষক আবুল হাশেম খান। তিনি বলেন, একজন সংসদ সদস্য প্রার্থী নিজের উদ্যোগে দলীয় নেতাকর্মী নিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছেন। যা আমার জন্য সত্যিকার অর্থেই বড় পাওয়া।এ প্রসঙ্গে বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের পাশে থেকে তাদের উৎপাদন কার্যক্রমে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য। বিএনপি সবসময় কৃষিবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: নাহিদ ইসলাম
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: নাহিদ ইসলাম

হবিগঞ্জে সমাবেশ ও পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৬টায় শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এই Read more

মিয়ানমারে পাচার হচ্ছিল ১হাজার ৬০০লি. ডিজেল, অতঃপর..
মিয়ানমারে পাচার হচ্ছিল ১হাজার ৬০০লি. ডিজেল, অতঃপর..

মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেল, আলকাতরা ও ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।রোববার (২৯ Read more

গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার
গাজীপুরে ২ বিদেশি পিস্তল ও ২৪ রাউন্ড গুলিসহ ‘মিয়া কসাই’ গ্রেপ্তার

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলিসহ মোসলেম উদ্দিন মিয়া ওরফে Read more

চট্টগ্রামে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীকে হেলমেট পরিয়ে দিলো বিআরটিএ
চট্টগ্রামে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীকে হেলমেট পরিয়ে দিলো বিআরটিএ

‘শাস্তি নয়, সচেতনতা,’ এই মূল বার্তা নিয়ে হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের হাতে নিরাপত্তার প্রতীক হিসেবে মানসম্মত হেলমেট তুলে দিলো বাংলাদেশ সড়ক Read more

সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে আরএসএফ
সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে আরএসএফ

সুদানে গণহত্যার প্রমাণ লুকাতে লাশ পুড়িয়ে ফেলছে দেশটির আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। দেশটির একটি চিকিৎসা সংস্থা দারফুরে গণহত্যার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন