রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আগামী কয়েক ঘণ্টা হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হওয়ায় শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একইসঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। একইসঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে।অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাশে থাকায় কৃতজ্ঞতা, সুস্থ হয়ে খুব দ্রুত ফিরবো: নুসরাত ফারিয়া
পাশে থাকায় কৃতজ্ঞতা, সুস্থ হয়ে খুব দ্রুত ফিরবো: নুসরাত ফারিয়া

রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারের মাত্র দুই দিন পর জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। মঙ্গলবার (২০ Read more

মুন্সিগঞ্জে ইয়াবাসহ ১৭ মামলার আসামী গ্রেপ্তার
মুন্সিগঞ্জে ইয়াবাসহ ১৭ মামলার আসামী গ্রেপ্তার

মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ ১৭ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম মোঃ নাসির মিয়া (৪৮)। সোমবার (৫ জানুয়ারি) Read more

আলভারেজের দুর্দান্ত গোলে জিতে শীর্ষস্থান নিশ্চিত করল আর্জেন্টিনা
আলভারেজের দুর্দান্ত গোলে জিতে শীর্ষস্থান নিশ্চিত করল আর্জেন্টিনা

চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের উত্তেজনাপূর্ণ ম্যাচে জুলিয়ান আলভারেজের চোখধাঁধানো গোলে ১-০ ব্যবধানে চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে ১৫ ম্যাচে Read more

ইবিতে বি ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৬ শতাংশ
ইবিতে বি ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৬ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে (২০২৪-২৫) শিক্ষাবর্ষের বি ইউনিটভুক্ত মানবিক অনুষদের গুচ্ছের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এতে মোট ৬৯২৪ জন শিক্ষার্থীর Read more

তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে: টুকু
তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ঈদের আনন্দ বইছে: টুকু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবারের মতো টাঙ্গাইল আগমনকে ঘিরে জেলায় ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন Read more

বরিশালে ট্রলার সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা নিহত
বরিশালে ট্রলার সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা নিহত

বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীতে যাত্রীবাহী দুটি ট্রলারের সংঘর্ষে আব্দুল মান্নান বেপারী (৮০) নামের এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন