ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানকালে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানির অভিযোগে করা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আজ সকালে সালমান ও আনিসুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।গত ৪ ডিসেম্বর এ মামলায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ফোনালাপ করেন আনিসুল ও সালমান। ওই ফোনালাপের একপর্যায়ে তারা কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দিতে হবে বলেও উল্লেখ করেন। তাদের এ বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। তাদের এ বক্তব্য হত্যাকাণ্ডে উসকানি হিসেবে কাজ করেছে বলে অভিযোগ প্রসিকিউশনের।এছাড়া গণভবনে শেখ হাসিনার সাথে ব্যবসায়ীদের বৈঠকের আয়োজন করে হত্যাকাণ্ডে উসকানি দেয়াসহ সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। এদিকে ট্রাইব্যুনাল-২ এ চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে আজ।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা নোয়াখালী বিএনপির
সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা নোয়াখালী বিএনপির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে নিয়ে পরিকল্পিত অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি রাজনৈতিক গোষ্ঠী। বিএনপির বিরুদ্ধে অন্যায় ও অপপ্রচারে Read more

সিপাহি নেবে বিজিবি, এইচএসসিতে জিপিএ-২.৫ থাকলেই আবেদন
সিপাহি নেবে বিজিবি, এইচএসসিতে জিপিএ-২.৫ থাকলেই আবেদন

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাহিনীটিতে ডিজিটাল পদ্ধতিতে ১০৪তম ব্যাচে (অতিরিক্ত) সিপাহি (জিডি) পদে পুরুষ ও Read more

নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৪
নেপালে ছাত্র-জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত বেড়ে ১৪

নেপালে ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। বিভিন্ন হাসপাতালের বরাতে এ তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম Read more

পঞ্চগড়ে এক রাতেই কবর থেকে ৫ কঙ্কাল উধাও
পঞ্চগড়ে এক রাতেই কবর থেকে ৫ কঙ্কাল উধাও

পঞ্চগড় পৌর এলাকার কাগজিয়াপাড়া কবরস্থান থেকে রাতের আঁধারে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (০১ জুন) গভীর রাতে কবর খুঁড়ে Read more

সাকিবের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ
সাকিবের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ

ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ Read more

কুমিল্লায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
কুমিল্লায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে নির্যাতনের ঘটনায় ইমাম হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন