জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে আইনজীবীর মাধ্যমে এ আপিল করেন তিনি।আপিলের বিষয়টি নিশ্চিত করেছে তাঁর পরিবার। এই আপিলের ক্ষেত্রে ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ হিসেবে নিয়োগ পেয়েছেন মধুমালতি চৌধুরী বড়ুয়া।এর আগে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মামলার রায় ঘোষণা করে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছিল। ওই মামলায় এক অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং আরেকটি অভিযোগে তাদেরকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে রাষ্ট্রপক্ষ তাদের সাজা আমৃত্যু কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ডে রূপান্তরের জন্য আপিল করেন।এবার সাবেক আইজিপির পক্ষ থেকে নিজের সাজা বাতিল ও খালাস চেয়ে আপিল দায়ের হওয়ায় মামলার বিষয়টি নতুনভাবে আলোচনায় এসেছে।এইচএ  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় শিকারির হাত থেকে উদ্ধার করা ৪টি সরালি পাখি অবমুক্ত
পাবনায় শিকারির হাত থেকে উদ্ধার করা ৪টি সরালি পাখি অবমুক্ত

পাবনা শহরের বড় বাজার এলাকা থেকে শিকারির হাত থেকে উদ্ধার করা চারটি পাতি সরালি পাখি অবমুক্ত করেছেন ‘নেচার অ্যান্ড ওয়াইল্ডলাইফ Read more

ভোকেশনালে পাসের হার ৭৩.৬৩ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪৯৪৮
ভোকেশনালে পাসের হার ৭৩.৬৩ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৪৯৪৮

চলতি বছরের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ৭৩ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবার এই পাসের হার ছিল ৮১ Read more

৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী
৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেশের বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি Read more

নাটোরে পুলিশ পরিচয়ে পানচাষির টাকা ছিনতাই
নাটোরে পুলিশ পরিচয়ে পানচাষির টাকা ছিনতাই

নাটোরে পুলিশ পরিচয়ে লেগুনার গতিরোধ করে পানচাষির কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার(১৭ মে) বিকেল ৪টার Read more

আনোয়ারায় বাকপ্রতিবন্ধীর বাড়িতে হামলা, দেয়াল ভাঙচুর ও গেইট লুটের অভিযোগ
আনোয়ারায় বাকপ্রতিবন্ধীর বাড়িতে হামলা, দেয়াল ভাঙচুর ও গেইট লুটের অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর চায়না ইকোনমিক জোন এলাকায় এক বাকপ্রতিবন্ধীর বাড়িতে হামলা, দেয়াল ভাঙচুর ও লোহার গেইট লুটের Read more

ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ফের উত্তপ্ত পশ্চিমবঙ্গ
ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে ফের উত্তপ্ত পশ্চিমবঙ্গ

ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গের বেশকিছু জেলা। এবার উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আমতলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন