আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। তারা জানিয়েছে, সোমবার দুপুরে আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।রবিবার (২১ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের ২ দফা দাবির ১ দফাও মানা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেয়নি। সিভিল-মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপনপূর্বক সেসব সংস্থা থেকে হাসিনার চরদের গ্রেপ্তার করা হয়নি।পোস্টে বলা হয়, অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে। এই প্রেক্ষিতে আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে সোমবার দুপুর ১২টায় শাহবাগের শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। আজ বুধবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত Read more

স্বাস্থ্য খাতে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য খাতে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বলেছেন, 'স্বাস্থ্য খাতে চলমান সকল অনিয়ম অবিলম্বে দূর করা হবে। কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না।'শনিবার Read more

দামুড়হুদায় বোনের লাশ দাফন করতে এসে ভাইয়ের মৃত্যু
দামুড়হুদায় বোনের লাশ দাফন করতে এসে ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বোনের লাশ দাফন করতে এসে হৃদয়বিদারকভাবে মারা গেলেন বড় Read more

বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২২ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে মামলার আসামি ১৪ জন Read more

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প
ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যকার কয়েক ঘণ্টার আকাশযুদ্ধ নিয়ে নতুন তথ্য তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি Read more

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ‘তুলনা’ হচ্ছে কেন?
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ‘তুলনা’ হচ্ছে কেন?

ভারত ও পাকিস্তানের সংঘর্ষের সময় তুরস্ক প্রকাশ্যেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। এই আবহে তুরস্ককে নিয়ে ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন