শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আওয়ামী লীগপন্থি ছয় ডিন পদত্যাগ করেছেন। পদত্যাগের দাবিতে গতকাল (রোববার) দিনভর বিক্ষোভ, উপাচার্য ও উপ-উপাচার্যের কার্যালয়সহ প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়ার পর রাতে তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ান।রোববার (২১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসুদ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।পদত্যাগ করা ডিনরা হলেন– আইন অনুষদের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক এএসএম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এসএম এক্রাম উল্যাহ, বিজ্ঞান অনুষদের অধ্যাপক নাসিমা আখতার, প্রকৌশল অনুষদের অধ্যাপক বিমল কুমার প্রামাণিক এবং ভূবিজ্ঞান অনুষদের অধ্যাপক এএইচএম সেলিম রেজা।ক্যাম্পাস সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টায় ডিনদের পদত্যাগের দাবিতে একদল শিক্ষার্থী প্রশাসনিক ভবনের বিভিন্ন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের সঙ্গে শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতাদের বাগ্‌বিতণ্ডা হয়। এর আগে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিনদের কার্যালয়েও তালা দেন শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা হয়। ডিনদের অপসারণের আশ্বাস দেওয়া হলে তালা খুলে দেওয়া হয়। বিষয়টি নিয়ে সন্ধ্যা সাতটায় উপাচার্য জরুরি বৈঠকে বসেন।পদত্যাগ করা এক ডিন গণমাধ্যমকে বলেন, ‘উপাচার্য আমাদের ডেকেছিলেন। আমরা আগেও মৌখিকভাবে দায়িত্ব পালন করতে না চাওয়ার কথা বলেছিলাম। আজ লিখিতভাবে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছি।’ পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকেও তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত ১৮ ডিসেম্বর এই ডিনদের মেয়াদ শেষ হলেও উপাচার্য তাদের মেয়াদ বাড়িয়েছিলেন। এর প্রতিবাদে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার আওয়ামীপন্থি এই ছয় ডিনের পদত্যাগের আলটিমেটাম দেন। ‘জুলাই যোদ্ধা’ শরিফ ওসমান হাদির মৃত্যুর পর এই দাবি আরও জোরদার হয়। ওইদিন দুপুরে সালাহউদ্দিন আম্মার ও একদল শিক্ষার্থী সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের বিভাগেও যান। পরে তারা প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে তালা দেন। সেখানে ছাত্রশিবিরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।কর্মসূচিতে অন্যদের মধ্যে রাকসুর সিনেট সদস্য আকিল বিন তালেব, সংস্কৃতিবিষয়ক সম্পাদক জায়েদ হাসান জোহা, ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মুজাহিদ ফয়সাল ও ছাত্রপক্ষের আহ্বায়ক গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।পদত্যাগের বিষয়ে জানতে চাইলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এসএম এক্রাম উল্যাহ বলেন, ‘আমি এই পরিস্থিতিতে ডিন থাকতে চাচ্ছি না। উপাচার্যের কাছে দায়িত্ব হস্তান্তর করেছি।’এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. মাঈন উদ্দিন বলেন, ডিনদের অপসারণের বিষয়টি নিয়ে তারা আগেই চিন্তাভাবনা করছিলেন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় উপাচার্যের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাটি লুটের উৎসবে সেনা-পুলিশের অভিযান, আটক ৩ ডাম্পার
মাটি লুটের উৎসবে সেনা-পুলিশের অভিযান, আটক ৩ ডাম্পার

দিনে সবকিছু স্বাভাবিক হলেও রাত নামলেই কৃষিজমিতে শুরু হয় মাটির লুট। এস্কেভেটরের চিৎকারে কেঁপে উঠে সুনসান জনপদ। স্থানীয়রা জানতেন, এই Read more

ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় সেনাবাহিনী কী কী করতে পারবে
ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় সেনাবাহিনী কী কী করতে পারবে

বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ রবিবার (১৩ জুলাই) রাষ্ট্রপতির Read more

নেইমারকে দলে না রাখার কারণ ব্যাখ্যা করলেন আনচেলত্তি
নেইমারকে দলে না রাখার কারণ ব্যাখ্যা করলেন আনচেলত্তি

প্রায় ২২ মাস পর ব্রাজিল জাতীয় দলে ফেরার দ্বারপ্রান্তে ছিলেন নেইমার জুনিয়র। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের আগে Read more

ইয়েমেনে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর একদিন পেছাল
ইয়েমেনে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর একদিন পেছাল

ইয়েমেনে একটি হত্যা মামলায় ভারতীয় নার্স নিমিশা প্রিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। বুধবার (১৬ জুলাই) তার সাজা কার্যকর Read more

নোয়াখালী জেলা বিএনপির সতর্কতা নোটিশ জারি
নোয়াখালী জেলা বিএনপির সতর্কতা নোটিশ জারি

নোয়াখালী বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীর উদ্দেশ্যে জেলা বিএনপি এক বিশেষ সতর্কতা নোটিশ জারি করেছে। জেলা বিএনপির দাপ্তরিক Read more

ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দু’জন গ্রেফতার
ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দু’জন গ্রেফতার

ভোলার তজুমদ্দিনে স্বামীকে আটকে রেখে মারধর করে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- যুবদল কর্মী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন