ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন আনসার সদস্য আহত হয়েছেন। আজ রবিবার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহত আনসার সদস্যদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার জেলা আনসার ক্যাম্পের সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশীদ জানান, রবিবার সকালে শহরবাইপাস জেলা আনসার ক্যাম্পে ফায়ারিং প্রশিক্ষণ শেষে দিগন্ত পরিবহনের একটি লোকালবাসে করে অন্তত ৩৫ জন আনসার সদস্য সদর উপজেলার সুহিলপুরে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শহরের পৈরতলা এলাকায় নির্মাণাধীন একটি উড়াল সেতুর পিলারে ধাক্কা দেয়। এতে অন্তত ১২ জন আনসার সদস্য আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত আনসার সদস্যদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হক জানান, আহতদের মধ্যে ১২ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে হৃদয় নামে এক আনসার সদস্যের অবস্থা গুরুতর। তার শরীরে ও বুকে আঘাত লেগেছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিউটি পার্লারে জালনোট ও বিদেশি অস্ত্র! আটক ৩ নারী
বিউটি পার্লারে জালনোট ও বিদেশি অস্ত্র!  আটক ৩ নারী

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে জালনোট ও বিদেশী আগ্নেয়াস্ত্রসহ তিন জনকে আটক করেছে পুলিশ। রবিবার(২২ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর আদালত পাড়ায় বউ সাজ Read more

সচিবালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা
সচিবালয়ে ঢুকে পড়েছেন বিক্ষোভরত শিক্ষার্থীরা

এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল এবং সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েছেন হাজারো শিক্ষার্থী।মঙ্গলবার (২২ জুলাই) Read more

নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে।শুক্রবার (০৫ Read more

এনসিপি নেতাদের উদ্ধার করা হচ্ছে, জড়িতদের ছাড় নয়: উপদেষ্টা আসিফ
এনসিপি নেতাদের উদ্ধার করা হচ্ছে, জড়িতদের ছাড় নয়: উপদেষ্টা আসিফ

গোপালগঞ্জে হামলার শিকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। Read more

আলুর দাম তলানিতে, লালপুরে ফেরি করে আলু বিক্রি
আলুর দাম তলানিতে, লালপুরে ফেরি করে আলু বিক্রি

নাটোরের লালপুরে আলু নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। মাইকিং ও ফেরি করে উপজেলার রাস্তায় রাস্তায় প্রতি ৫০ কেজির এক বস্তা আলু Read more

রংপুরে সান্ডা ভেবে গুঁইসাপ ধরলেন যুবক!
রংপুরে সান্ডা ভেবে গুঁইসাপ ধরলেন যুবক!

রংপুরের পীরগাছায় সান্ডা ভেবে গুঁইসাপ ধরেছেন এক যুবক। সেই গুঁইসাপ দেখার জন্য ওই যুবকের বাড়িতে ভিড় জামিয়েছেন উৎসুক জনতা।শুক্রবার (১৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন