চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই ওসমান হাদিকে দাফন করা হয়েছে। এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। এসময় সংসদ ভবন এলাকায় লাখো মানুষের ঢল নামে।  হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাওহিদ হৃদয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, হাদি কোটি মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে বীরের মতো পৌঁছেছেন, যা সবার ভাগ্যে জোটে না।হৃদয় লেখেন, ‘যে সংসদ প্রাঙ্গণে যাওয়ার জন্য লড়াই করছিলেন হাদি ভাই তিনি গেলেনও সেখানে। বীরের বেশে, হাজার মানুষের সাথে, কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে।সেই পোস্টে আরও উল্লেখ করা হয়, ‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না। আল্লাহ পাক তাঁকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের হাদি ভাই।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মী আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৫ অভিবাসীকর্মী আটক

মালয়েশিয়ার জোহর প্রদেশে পরিচালিত অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৫ জন অভিবাসীকর্মীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (১৫ জুলাই) জোহরের Read more

অনির্বাচিত সরকারের হাতে দেশ নিরাপদ নয়: খাইরুল কবির খোকন
অনির্বাচিত সরকারের হাতে দেশ নিরাপদ নয়: খাইরুল কবির খোকন

অনির্বাচিত সরকারের হাতে দেশ ও জাতি নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন। তাছাড়া Read more

বরিশাল বার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামীর দেশ গঠনে: জামায়াতের হেলাল
বরিশাল বার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামীর দেশ গঠনে: জামায়াতের হেলাল

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেছেন, 'মহান আল্লাহ Read more

ডুবোচরে লঞ্চের ধাক্কা, নদীতে ছিটকে পড়লেন যাত্রীরা
ডুবোচরে লঞ্চের ধাক্কা, নদীতে ছিটকে পড়লেন যাত্রীরা

রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ টার্মিনালের অদূরে নদীর বালুর ডুবোচরে লঞ্চের ধাক্কা লেগে চার থেকে পাঁচজন যাত্রী পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা Read more

হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের
হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের

মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে সেসব দেশকে সতর্ক করেছে ইরান। তারা বলেছে, যদি যুক্তরাষ্ট্র তাদের ওপর কোনো হামলা চালায় Read more

আসবাবপত্র ভর্তি পিকআপে ৪৫ কেজি গাঁজা উদ্ধার
আসবাবপত্র ভর্তি পিকআপে ৪৫ কেজি গাঁজা উদ্ধার

যশোরে বাসাবাড়ির আসবাবপত্র ও মালামাল ভর্তি পিকআপ থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) খয়েরতলা ট্রাস্ট ফিলিং স্টেশনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন