রাঙামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযানে নিখোঁজের প্রায় আড়াই ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।শনিবার (২০ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে রাঙামাটি জেলার বালুখালী এলাকার স্বর্ণদ্বীপ আইল্যান্ড নামক রিসোর্টে বন্ধুদের সঙ্গে ভ্রমণে এসে কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নামেন মো. ইফরাত (২৬)। তিনি ঢাকার পুরাতন নাজির বাজার এলাকার বাসিন্দা মো. ওয়াসিমের পুত্র।প্রত্যক্ষদর্শীরা জানান, সাঁতার কাটার একপর্যায়ে ইফরাত হঠাৎ পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাকে আর দেখতে না পেয়ে আতঙ্কিত হয়ে বিষয়টি স্থানীয়দের জানালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।খবর পেয়ে দ্রুত রাঙামাটি ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধা ঘণ্টাব্যাপী অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার পর সকাল ১১টা ১৫ মিনিটে ডুবুরি দলের সম্মিলিত প্রচেষ্টায় কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়।উদ্ধার মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট লিডার গিয়াস উদ্দিন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করি। হ্রদের পানির গভীরতা ও স্রোতের কারণে উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হয়েছে, তবে দ্রুততম সময়ে মরদেহ উদ্ধার সম্ভব হয়েছে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, ‘অবস্থা ভালো নয়’
লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, ‘অবস্থা ভালো নয়’

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। রোববার (২৮ Read more

অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা স্বামীর (ভিডিও ভাইরাল)
অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা স্বামীর (ভিডিও ভাইরাল)

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার Read more

পাল্টাপাল্টি কর্মসূচিতে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ
পাল্টাপাল্টি কর্মসূচিতে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহে জুলাইযোদ্ধা ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল। ঢাকায় পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের নির্দেশনায় ময়মনসিংহ-ঢাকা Read more

রাশিয়ার পারমাণবিক প্লান্টে অগ্নিকাণ্ড
রাশিয়ার পারমাণবিক প্লান্টে অগ্নিকাণ্ড

রাশিয়ার সেনারা একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার পর দেশটির কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা Read more

খানসামায় ট্রাংকভর্তি ৬৭.৪ কেজি গাঁজা, পুলিশের জালে মাদক ব্যবসায়ী
খানসামায় ট্রাংকভর্তি ৬৭.৪ কেজি গাঁজা, পুলিশের জালে মাদক ব্যবসায়ী

দিনাজপুরের খানসামা উপজেলায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ আকিবুল ইসলাম আজাদ (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার Read more

লোহাগাড়ায় স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থে সেতু তৈরি করলেন এলাকাবাসী
লোহাগাড়ায় স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থে সেতু তৈরি করলেন এলাকাবাসী

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ গ্রামের ঘোনাপাড়ায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে টংকাবতী খালের উপর কাঠ ও লোহা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন