ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এরপর তার মরদেহ সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।পোস্টে বলা হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করবে। আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমারা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করব।এতে বলা হয়, সেখান থেকে শহীদ ওসমান হাদীকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।প্রসঙ্গত, আততায়ীর বুলেটে বিদ্ধ হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন চব্বিশের গণঅভ্যুত্থানের সামনের সারির অকুতোভয় যোদ্ধা শরিফ ওসমান হাদি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির মৃত্যু হয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অভ্যুত্থানের ইতিহাস ধরে রাখতে তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ। গতকাল রাত সাড়ে ১১টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাদির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।ভাষণের শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয়বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই।’হাদির মৃত্যুর খবরে গত রাত সাড়ে ১২টায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেন। এ ছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য, পররাষ্ট্র উপদেষ্টা, বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোও গভীর শোক জানিয়েছে। এ ছাড়া রাষ্ট্রীয়ভাবে আজ দোয়া ও আগামীকাল রাষ্ট্রীয় শোক কর্মসূচি পালনের আহ্বান করা হয়েছে। সেসঙ্গে হামলায় জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছে। তার নাম ও ঠিকানা পাওয়া যায়নি। রবিবার (২৪ আগস্ট) বিকাল Read more

কালিয়াকৈরে অজ্ঞাত ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার
কালিয়াকৈরে অজ্ঞাত ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর দক্ষিণপাড়া এলাকার গজারি বন সংলগ্ন স্থান থেকে এক অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার Read more

এশিয়া কাপের ১৭তম আসরের পর্দা উঠছে আজ
এশিয়া কাপের ১৭তম আসরের পর্দা উঠছে আজ

আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা Read more

গুমের ঘটনায় প্রধান ভূমিকা পুলিশ, র‌্যাব, ডিবি ও সিটিটিসির
গুমের ঘটনায় প্রধান ভূমিকা পুলিশ, র‌্যাব, ডিবি ও সিটিটিসির

দেশে সংঘটিত বেশিরভাগ গুমের পেছনে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) Read more

জেরুজালেমে ভয়াবহ হামলায় ৬ ইসরায়েলি নিহত
জেরুজালেমে ভয়াবহ হামলায় ৬ ইসরায়েলি নিহত

ইসরায়েলের জেরুজালেমের একটি বাসস্টপে হামলা চালিয়েছে দুই ফিলিস্তিনি বন্দুকধারী। এতে ওই বাসস্টপে অপেক্ষমান যাত্রীদের মধ্যে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।সোমবার Read more

তারাগঞ্জে বিদ্যালয় মাঠে বাজার, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা
তারাগঞ্জে বিদ্যালয় মাঠে বাজার, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ ও এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটিতে এখন প্রতি হাটবার (শুক্রবার ও সোমবার) বসছে বাজার।ঐতিহ্যবাহী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন