এবার দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সোমবার (৫ মে) সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।এ এম এম নাসির উদ্দীন বলেন, আমরা সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার জন্য শপথ করিয়েছি। রমজানের প্রথম দিনে তারা হাত তুলে শপথ করেছেন যে কারো দ্বারা তারা প্রভাবিত হবেন না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন-কানুন মেনে তারা নির্বাচন পরিচালনা করবেন। অতীতে যা হয়েছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সেটাই আমাদের লক্ষ্য এবং আমাদের কর্মকর্তারা সে লক্ষ্যেই প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং সম্পূর্ণ নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য একটা নির্বাচনের লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।তিনি বলেন, এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। আঠারো কোটি মানুষের দায় নিয়ে আমি মরতে চাই না। যা করবো সহি নিয়তে, সঠিকভাবে আইন-কানুন মেনে করবো। বিবেকের দায় নিয়ে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি এবং করবো, ইনশাল্লাহ।আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, যেটা নিয়ে রাজনৈতিকভাবে বিতর্ক চলে, সেটা নিয়ে আমরা কথা বলতে চাই না। আমরা অত্যন্ত সচেতনভাবে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এজন্য অনেকেই আমাদের উপর মন খারাপ করেছে। সংস্কার কমিশনের সুপারিশগুলো আমরা মানছি না বলে অনেকেই আমাদের দায়ী করছেন। যে সমস্ত সুপারিশের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, সেগুলো আমরা সতর্কভাবে পরিহার করছি। তিনি বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যেকোনো সিদ্ধান্ত কমিশনের সকল সদস্য মিলে নেওয়া হয়। একক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না।এসময় ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ প্রসঙ্গেও প্রশ্ন করা হয় প্রধান নির্বাচন কমিশনারকে। জবাবে সিইসি বলেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। নির্বাচন কমিশন আদালতের নির্দেশনা পালন করে গেজেট প্রকাশ করেছে। আদালত দশ দিনের ভেতরে গেজেট প্রকাশ করতে বলেছিল; আদালতের বাধ্যবাধকতা মেনে দশম দিনের মধ্যে আমরা তা করেছি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে কিশোরকে ঘরে আটকে রেখে নির্যাতনের পর হত্যা
নরসিংদীতে কিশোরকে ঘরে আটকে রেখে নির্যাতনের পর হত্যা

নরসিংদীতে এক কিশোরকে ঘরে আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা Read more

এবার রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করলেন বিএনপি নেতাকর্মীরা
এবার রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করলেন বিএনপি নেতাকর্মীরা

ঝিনাইদহ-৪ আসনে জোটের প্রার্থীকে আসন ছেড়ে দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছেন বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঝিনাইদহ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী গণঅধিকার পরিষদের Read more

বাবার মরদেহ নিয়ে দুই ঘণ্টার লড়াই শেষে তীরে ফিরল দুই সন্তান
বাবার মরদেহ নিয়ে দুই ঘণ্টার লড়াই শেষে তীরে ফিরল দুই সন্তান

ভোলার চরফ্যাশনের দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নুরে আলম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। Read more

ডলারের দাম কমল
ডলারের দাম কমল

ব্যাংকগুলোতে আমদানি খাতে ডলারের দাম গড়ে ৬০ পয়সা কমেছে। মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংকগুলো গড়ে প্রতি ডলার বিক্রি করেছে ১২২ টাকা ৪০ Read more

গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১
গাজীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

গাজীপুরের টঙ্গীতে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) ভোর রাতে টঙ্গী-কামারপাড়া Read more

আন্তর্জাতিক মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস আজ
আন্তর্জাতিক মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস আজ

আজ ১৭ জুন, পালিত হচ্ছে 'আন্তর্জাতিক মরুকরণ ও খরা প্রতিরোধ' দিবস। মরুকরণ ও খরা সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতে এবং এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন