ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি শোকে স্তব্ধ। হাদিশূন্য তার বসতভিটায় ভিড় করছেন চেনা-অচেনা বহু মানুষ। শোকের মাতম চলছে শ্বশুর বাড়ি বরিশালের বাবুগঞ্জেও। শেষবার মত দেখার অপেক্ষার প্রহর গুনছে এখন গ্রামবাসী।পরিবারের সদস্যরা জানিয়েছেন, হাদির ইচ্ছে ছিলো তাকে যেন তার বাবার কবরের পাশে সমাহিত করা হয়। তবে সে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। নিহত হাদির ভগ্নিপতি আমীর হোসেন জানান, হাদির ইচ্ছে ছিল তাকে তার বাবার পাশে সমাহিত করার।টিনসেড ঘরেই জন্ম নিয়েছিলেন সৈয়দ শরীফ ওসমান হাদি। নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান হাদির বেড়ে ওঠা এখানেই। তবে এই ঘরে হাদি যেন এখন কেবলই, ছবি। ঘাতকের গুলিতে চিরতরে বিদায় নেয়ায়, শূন্যতায় ছেয়ে তার জন্মভূমি।ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল পৌর এলাকায় ১৯৯৩ সালের জন্ম নেয় ওসমান হাদি। বাবা মাওলানা আবদুল হাদি ও মা তাসলিমা হাদির ঘরে ৬ সন্তানের মধ্যে হাদি ছিলেন সবার ছোট। এলাকাবাসী জানান, শৈশব থেকেই হাদি ছিলেন প্রতিবাদের এক কণ্ঠস্বর। নেছারাবাদ এন এস কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম শেষ করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমির পাঠ চুকান। স্বজনদের পাশাপাশি গ্রামবাসীর কাছে হাদি যেন কেবল একটি নাম নয়, চব্বিশের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়ায় প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি হয়েছেন। তাইতো তার নিহতের ঘটনা মানতে পারছে না কেউই। কেউ অঝরে, কেউ কাঁদছেন গুমরে গুমরে।শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই চেনা, অচেনা বহু মানুষ ভিড় করেন হাদির এই ভাঙাচুরা ঘরের সামনেই। বাড়িতে থাকা হাদির বোন আর বোনের পরিবারকে সান্ত্বনা দেবার ভাষা পাচ্ছে না আগতরা। এ সময় কেউ স্মৃতি আওড়ান, কারো মুখে হাদি হত্যার বিচারের দাবি। অপরদিকে, হাদির শ্বশুরবাড়ি বরিশালের বাবুগঞ্জেও চলছে শোকের মাতম। অল্প বয়সে স্বামী হারা স্ত্রী ও একমাত্র সন্তানের অনিশ্চিত ভবিষ্যতে উদ্বিগ্ন স্বজনরা। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উপদেষ্টার পরামর্শেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছিলাম: ফারুক আহমেদ
উপদেষ্টার পরামর্শেই নির্বাচনের প্রস্তুতি শুরু করেছিলাম: ফারুক আহমেদ

গত বছর আগস্টে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব ছাড়েন সভাপতি নাজমুল হাসান পাপন। পরবর্তীতে সংস্থাটির দায়িত্ব Read more

ভালুকায় বাসের ধাক্কাকে কেন্দ্র করে শ্রমিক বিক্ষোভ
ভালুকায় বাসের ধাক্কাকে কেন্দ্র করে শ্রমিক বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় শ্রমিক বহনকারী একটি বাসের সঙ্গে ময়মনসিংহগামী আরেকটি যাত্রীবাহী বাসের ধাক্কাকে কেন্দ্র করে এক শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে বিক্ষোভ Read more

সিরাজগঞ্জে রাতের আঁধারে লুট হচ্ছে যমুনার বালু
সিরাজগঞ্জে রাতের আঁধারে লুট হচ্ছে যমুনার বালু

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর বিভিন্ন শাখা চ্যানেল থেকে দিন ও রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার বাঘুটিয়া Read more

৭টি সিগারেট খাওয়ার সমান দূষণে জর্জরিত দিল্লির বাতাস
৭টি সিগারেট খাওয়ার সমান দূষণে জর্জরিত দিল্লির বাতাস

সোমবার ফের ‘ভীষণ খারাপ’ পর্যায়ে পৌঁছল দিল্লির বাতাসের গুণগত মান। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)-এর মতে, দিনে সাতটার বেশি সিগারেট Read more

পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দেবে তেহরান
পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দেবে তেহরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কানি জানিয়েছেন, পারমাণবিক চুক্তি নিয়ে ওমানের মধ্যস্থতায় খুব শিগগিরই যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দেবে Read more

নারায়ণগঞ্জে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোহেল (৩৮) নামে এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন