ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।হাইকমিশন জানায়, সম্মানিত প্রবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদি ইন্তেকাল করেছেন। যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না।ফেসবুকে দেওয়া এক পোস্টে এই জন্য হাইকমিশন দুঃখ প্রকাশ করছে। এছাড়া সিঙ্গাপুর প্রবাসীকে সিঙ্গাপুরের আইনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছে হাইকমিশন।এর আগে, ইনকিলাব মঞ্চ জানায়, হাদি প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছে।শুক্রবার (০৫ Read more

সুনামগঞ্জ সীমান্তে চেলা নদী থেকে দুই বাংলাদেশিকে ধরে নিল বিএসএফ
সুনামগঞ্জ সীমান্তে চেলা নদী থেকে দুই বাংলাদেশিকে ধরে নিল বিএসএফ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তবর্তী চেলা নদী থেকে বালি উত্তোলনের সময় ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) দুইজন শ্রমিককে ধরে নিয়ে গেছে। সোমবার (২১ জুলাই) Read more

বিএনপি-গণঅধিকার পরিষদের মধ্যে উত্তেজনা, গলাচিপায় ১৪৪ ধারা জারি
বিএনপি-গণঅধিকার পরিষদের মধ্যে উত্তেজনা, গলাচিপায় ১৪৪ ধারা জারি

গলাচিপা উপজেলার চরবিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নে বৃহস্পতিবার বিএনপি ও গণ অধিকার পরিষদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি Read more

প্রবাসীর ঘরেই সাপের বাসা, ৬৯টি বিষধর সাপ উদ্ধার
প্রবাসীর ঘরেই সাপের বাসা, ৬৯টি বিষধর সাপ উদ্ধার

দীর্ঘদিন প্রবাসে থাকেন দেলোয়ার হোসেন ও আলী হোসেন। দুই ভাই মিলে কষ্টের অর্জিত প্রবাসের আয় দিয়ে গড়ে তুলেছেন একটি স্বপ্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন