ঢাকা-১৫ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও যুবদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম খান নিজের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। গত রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর কাফরুল থানায় তিনি জিডি করেন। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন কাফরল থানার ওসি সাজ্জাদ হোসেন। তিনি বলেন  জিডির ঘটনায় তদন্ত চলছে।জানা গেছে, ঢাকা-১৫ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম মিরপুর ১২ নম্বরের বাসিন্দা। তিনি দীর্ঘ ৩৯ বছর যাবৎ বৃহত্তর মিরপুর তথা কাফরুল অঞ্চলের রাজনীতির সঙ্গে জড়িত। গত ১৫ দিন যাবত তিনি নানা মুখে ও বিভিন্ন উৎস হতে তার ওপর হামলার আশঙ্কার কথা শুনতে পান। সর্বশেষ গত ১৪ ডিসেম্বর সন্ধ্যার দিকে কাফরুল থানাধীন মিরপুর ১৪ নম্বর বৃহত্তর ময়মনসিংহ সমিতির অফিসে থাকাকালীন সময়ে পরিচিত লোকজনের মাধ্যমে শফিকুল জানতে পারেন অচেনা বিবাদীরা তার ওপর হামলা ও জীবনের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। জিডির বিষয়টি নিশ্চিত করে ঢাকা ১৫ আসনের বিএনপি সমির্থত প্রার্থী ও যুবদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, জিডির ঘটনাটি সত্যি। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে জরাজীর্ণ শিল্পকলা একাডেমীর অডিটোরিয়াম
সিরাজদিখানে জরাজীর্ণ শিল্পকলা একাডেমীর অডিটোরিয়াম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদে অবস্থিত শিল্পকলার একমাত্র অডিটোরিয়াম বা কমিউনিটি সেন্টারটি বর্তমানে চরম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের Read more

চার দিনেও মুক্তি মেলেনি আরাকান আর্মির হাতে আটক জেলেদের
চার দিনেও মুক্তি মেলেনি আরাকান আর্মির হাতে আটক জেলেদের

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ শিকার করতে গিয়ে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে অপহৃত হওয়া বাংলাদেশী সেই ৫ জেলে Read more

ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার নয়, সাংবাদিকদের জন্য ইসির নীতিমালা জারি
ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার নয়, সাংবাদিকদের জন্য ইসির নীতিমালা জারি

ভোটকক্ষে সরাসরি সম্প্রচার ও গোপনকক্ষে ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সাংবাদিকদের জন্য নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। Read more

পেটের অতিরিক্ত চর্বি থেকে হয় যেসব রোগ
পেটের অতিরিক্ত চর্বি থেকে হয় যেসব রোগ

অনেকেই আছেন যারা পেটের মেদ বা অতিরিক্ত চর্বি নিয়ে ভাবনায় থাকেন। অতিরিক্ত মেদ শরীরের জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে। Read more

ইতালির উপকূলে অভিবাসীদের বহনকারী নৌকাডুবি, নিহত ২০
ইতালির উপকূলে অভিবাসীদের বহনকারী নৌকাডুবি, নিহত ২০

ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। নৌকাডুবির এই ঘটনায় নিখোঁজ রয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন