দেশে ফিরতে লন্ডনের বাংলাদেশ হাইক‌মিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় একটি কূটনৈতিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান।সম্প্রতি যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই জানিয়েছেন, তিনি ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।এর আগে, গত শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে বলেছিলেন, ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান।এ‌দি‌কে, আজ বিএন‌পির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে তারেক রহমান দেশে ফিরছেন। বিমানটির ঢাকায় অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে বেলা ১১টা ৫৫ মিনিট।বিএনপি চেয়াপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানান, মেয়েকে (জাইমা রহমান) সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। ২৫ ডিসেম্বর বেলা ১১টার পর তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ৭৮ শতাংশের বেশি মানুষ সন্তুষ্ট
অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ৭৮ শতাংশের বেশি মানুষ সন্তুষ্ট

দেশের ৭৮ শতাংশের বেশি মানুষ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট বলে একটি জরিপে বলা হয়েছে। Read more

বাউফলে স্ত্রীকে খুন করে শিশু সন্তান নিয়ে থানায় হাজির স্বামী
বাউফলে স্ত্রীকে খুন করে শিশু সন্তান নিয়ে থানায় হাজির স্বামী

পটুয়াখালীর বাউফল উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে খুন করে শিশু সন্তান সারফারাজকে নিয়ে থানায় হাজির হয়েছেন স্বামী। বৃহস্পতিবার মধ্যরাতে নিহতের Read more

নওগাঁয় ইসলামি ফাউন্ডেশন পরিচালিত শিক্ষকদের মানববন্ধন
নওগাঁয় ইসলামি ফাউন্ডেশন পরিচালিত শিক্ষকদের মানববন্ধন

ইসলামি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ‘নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প’ দ্রুত অনুমোদন Read more

‘ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মৃতি বৃত্তি’ পেলেন ২ মেধাবী শিক্ষার্থী
‘ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মৃতি বৃত্তি’ পেলেন ২ মেধাবী শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের দু’জন মেধাবী শিক্ষার্থীকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। সোমবার (২ Read more

‘বিয়া কিন্তু আই গইজ্জম’
‘বিয়া কিন্তু আই গইজ্জম’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন নিয়ে চলছে নানা আলোচনা। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে Read more

গাজার শিশুদের জন্য মেলানিয়ার কাছে এরদোয়ানের স্ত্রীর চিঠি
গাজার শিশুদের জন্য মেলানিয়ার কাছে এরদোয়ানের স্ত্রীর চিঠি

তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখেছেন। তিনি মেলানিয়াকে আহ্বান জানান, ইউক্রেনের শিশুদের মতোই গাজার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন