পুলিশ কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে নয়, বরং জনগণ ও রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবেই কাজ করবে—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ভোলা জেলায় সদ্য যোগদান করা পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ কাওছার।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ভোলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এসপির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের একমাত্র লক্ষ্য। এখানে দলীয় প্রভাব বা পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই।তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাররা যেন নিরাপদ পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে পুলিশ সর্বোচ্চ সর্তক অবস্থানে থাকবে। এসময় তিনি আরো বলেন, পুলিশ হবে মানুষের শেষ ভরসাস্থল। সাধারণ মানুষ যেন কোনো ভয় ছাড়াই থানায় এসে ন্যায় বিচার পায়—আমরা সেই পরিবেশ গড়ে তুলতে চাই। এখানে রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই হবে মুখ্য বিষয়।ভূমিদস্যুতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধের বিষয়ে তিনি কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, ভোলায় এসব অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে। অপরাধী যেই হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ নয়।পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, পুলিশের কার্যক্রমের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতায় গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম যদি সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। তাহলে পুলিশও নিজেদের ভুল সংশোধনের সুযোগ পায় এবং সেবার মান উন্নত করা সম্ভব হয়।সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভূমিদস্যুতা, মাদক নিয়ন্ত্রণ এবং থানাভিত্তিক সেবার মান উন্নয়ন নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করলে পুলিশ সুপার সেগুলোর বিস্তারিত জবাব দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে: উপদেষ্টা সালেহউদ্দিন
কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে: উপদেষ্টা সালেহউদ্দিন

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ‘কালো টাকা সাদা করার সুযোগ’ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।রবিবার (২২ Read more

ধ্বংসস্তূপে বসে গাজাবাসীর শেষ বাক্য: ‘এবার বাঁচার আশা নেই’
ধ্বংসস্তূপে বসে গাজাবাসীর শেষ বাক্য: ‘এবার বাঁচার আশা নেই’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ এবং হামলার মধ্যে ফিলিস্তিনিরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের শেষ বার্তা ও বিদায় চিঠি লিখে Read more

জ্বালানি সংকটে ফিলিপাইনে বন্ধ তিন শতাধিক পেট্রোল পাম্প
জ্বালানি সংকটে ফিলিপাইনে বন্ধ তিন শতাধিক পেট্রোল পাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাবে ফিলিপাইন জুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং এর ফলে দেশটির তিন Read more

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবির সিদ্ধান্ত
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবির সিদ্ধান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (৪ জানুয়ারি) ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে Read more

রংপুরের হাসপাতাল নেপাল-ভুটানের জন্য উন্মুক্ত থাকবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল-ভুটানের জন্য উন্মুক্ত থাকবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমাদের রংপুরে নির্মাণাধীন এক হাজার শয্যার হাসপাতাল নেপাল ও ভুটানের রোগীদের জন্য উন্মুক্ত থাকবে। Read more

ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা
ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, মাননীয়, ঈদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন