পঞ্চগড়ে হোমিও চিকিৎসার আড়ালে ফুড সাপ্লিমেন্টকে ওষুধ হিসেবে বিক্রির অভিযোগে সত্যেন্দ্রনাথ রায় নামের এক হোমিও চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে তার গুদামে থাকা বিপুল পরিমাণ ভারতীয় ফুড সাপ্লিমেন্ট পণ্য জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে শহরের বানিয়াপট্টি এলাকায় অবস্থিত রায় হোমিও হল এবং অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনালের গুদামে এ অভিযান চালানো হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম-উদ-দৌলার নেতৃত্বে অভিযানে সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মাসুদ হাসান এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন।অভিযান সূত্রে জানা যায়, অপুলেন্ট ই-কমার্সের প্রায় ১৩ ধরনের ফুড সাপ্লিমেন্ট পণ্য ওষুধ হিসেবে বিক্রি করা হচ্ছিল, যেগুলোর অধিকাংশেরই বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পণ্যের গায়ে মূল্য উল্লেখ ছিল না। এ ছাড়া মসলা জাতীয় একটি পণ্য হলুদের গুঁড়ায় চক পাউডারের উপস্থিতি পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়।স্থানীয়দের অভিযোগ, সত্যেন্দ্রনাথ রায় দীর্ঘদিন ধরে ‘অপুলেন্ট ই-কমার্স ইন্টারন্যাশনাল’ নামের একটি ভারতীয় প্রতিষ্ঠানের ফুড সাপ্লিমেন্টকে কার্যকর ওষুধ হিসেবে প্রচার ও বিক্রি করে আসছিলেন। বিভিন্ন রোগের সমাধান হিসেবে এসব পণ্য বেশি দামে বিক্রি করা হতো।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম-উদ-দৌলা বলেন, ফুড সাপ্লিমেন্টকে ওষুধ হিসেবে প্রচার করার কোনো সুযোগ নেই। পণ্যগুলোর বৈধতার পর্যাপ্ত প্রমাণাদি তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের জন্য কর্তৃপক্ষকে সময় দেওয়া হয়েছে। ততদিন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যবসা কার্যক্রম বন্ধ থাকবে।তিনি আরও বলেন, জব্দ করা পণ্যগুলো সিভিল সার্জনের প্রতিনিধির হেফাজতে রাখা হয়েছে। কয়েকটি পণ্যের মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহেশপুর সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার, ১১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
মহেশপুর সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার, ১১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে Read more

সিরিজ বাঁচানোর ম্যাচে শ্রীলঙ্কাকে ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
সিরিজ বাঁচানোর ম্যাচে শ্রীলঙ্কাকে ২৪৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচানোর লক্ষ্যে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৪৮ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য শ্রীলঙ্কার Read more

ঢাকায় বাড়তে পারে শীতের তীব্রতা
ঢাকায় বাড়তে পারে শীতের তীব্রতা

ঢাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। ফলে আগের তুলনায় দিনে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। তবে আবহাওয়া শুষ্কই থাকবে। শনিবার Read more

ফুলবাড়ী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন করল বিএসএফ
ফুলবাড়ী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন করল বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তে মধ্যরাতে নারী-শিশুসহ ৯ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।বৃহস্পতিবার (২৯ মে) Read more

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে চুয়াডাঙ্গায় আল মিরাজ ও বাবা তৈয়ব আলীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। মঙ্গলবার Read more

ইরাকে দূতাবাস থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকে দূতাবাস থেকে কর্মী সরাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির কারণে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন