কুষ্টিয়ার মিরপুরে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নগরবাকা ও স্বরূপদহ,খাড়ারা ও নওদা শামুখিয়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।আটকরা হচ্ছেন- মিরপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নগরবাকা এলাকার আশরাফুল আলম মিলন (৫০), তালবাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নওদা শামুখিয়া এলাকার এনামুল কবিরাজ (৫০), পোড়াদহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বরুপদহ এলাকার মনোয়ার খাঁ (৬৫), বহলবাড়ীয়া যুবলীগ এর সদস্য খাড়ারা এলাকার রেজাউল করিম (৪৫)। তাদের মিরপুর থানার একটি নাশকতা মামলায় সন্ধীগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।এ ব্যাপারে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘মিরপুর থানার একটি নাশকতা মামলায় চারজন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মিরপুর থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন রাখতে অভিযান অব্যাহত থাকবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, স্কুলছাত্র নিহত
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাত, স্কুলছাত্র নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত মো. আব্দুল্লাহ আল-রুমান ফকির (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) Read more

পলাতক কর্মকর্তাদের ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ
পলাতক কর্মকর্তাদের ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের পুলিশ বাহিনীতে অস্থিরতা দেখা দেয়। অনেক কর্মকর্তা, বিশেষ করে আওয়ামী লীগ ঘনিষ্ঠরা, Read more

গোপালগঞ্জে কী হচ্ছে, প্রশ্ন তুললেন জামায়াতের আমির
গোপালগঞ্জে কী হচ্ছে, প্রশ্ন তুললেন জামায়াতের আমির

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জুলাই পদযাত্রায় হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের কর্মীরা। পুলিশকে লক্ষ্য ছোঁড়া হয় বোমাও। পুলিশও পাল্টা Read more

ভাঙ্গুড়ায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি
ভাঙ্গুড়ায় মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

কয়েকদিন ধরে পাবনা জেলায় মাঝারি ও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরই মাঝে ভাঙ্গুড়া উপজেলায় চলতি মৌসুমের প্রথমবারের মতো শিলা বৃষ্টি Read more

মৃত্যুর কাছে হার মানলেন জুলাই যোদ্ধা সালাউদ্দিন
মৃত্যুর কাছে হার মানলেন জুলাই যোদ্ধা সালাউদ্দিন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত বছরের জুলাইতে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের ছোঁড়া ছড়াগুলিতে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন গাজী সালাউদ্দিন। অপর চোখেও ঝাপসা দেখছিলেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন