কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) টহলরত সদস্যরা এক পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা-ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারীকে  আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি সুত্রে জানা গেছে,  বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে শিমুলবাড়ী বিওপি’র আওতাধীন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা এলাকায় বিজিবি’র টহলদল মাদক বিরোধী বিশেষ অভিযান চালান। এ সময় সন্দেহজনক এক চোরাকারবারির গতিবিধি লক্ষ্য করে বিজিবির টহলদল। পরে তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে সোহেল রানা (৩০) নামের এক চোরাকারবারিকে আটক করে ১.৩ কেজি গাঁজা জব্দ করা হয়।  আটক চোরাকারবারি হলেন, লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের জয়রী গ্রামের  , মৃতঃ আসরাফ আলীর ছেলে। অন্য দিকে বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে বালারহাট বিওপি’র আওতাধীন অভ্যন্তরে বালাতাড়ি সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে একই কৌশলে মদর আলী (৪০) নামের এক চোরাকারবারিকে ভারতীয় ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়। আটক মাদক কারবারি হলেন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল এলাকার মৃত: হবিবুর রহমানের ছেলে। লালমনিরহাট-১৫ বিজিবি জানান, জব্দকৃত মাদক দ্রব্য ১.৩ কেজি গাঁজা, যার সিজার মূল্য ৪ হাজার ৫৫০ টাকা এবং টাপেন্টাডল ট্যাবলেট ৪০পিচ, যার সিজার মূল্য ৪ হাজার টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৮ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আটককৃত দুই মাদক কারবারিকে উদ্ধারকৃত মাদকসহ ফুলবাড়ী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বিজিবি। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে ঘরে ঘরে মৌসুমী জ্বরের প্রকোপ, হাসপাতালে ওষুধ সংকট
জীবননগরে ঘরে ঘরে মৌসুমী জ্বরের প্রকোপ, হাসপাতালে ওষুধ সংকট

চুয়াডাঙ্গার জীবননগরে ঘরে ঘরে ছড়িয়ে পড়ছে মৌসুমী জ্বরের প্রকোপ। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধই বেশি। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর Read more

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

পবিত্র ঈদুল- ফিতরের ছুটি শেষে জীবিকার টানে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ফের পুরনো রূপে ফিরছে ঢাকা।  শনিবার (৫ এপ্রিল) সরেজমীনে Read more

ভোলাগঞ্জে ১৫০০-২০০০ ব্যক্তি সাদাপাথর লুট করে: হাইকোর্টে প্রতিবেদন
ভোলাগঞ্জে ১৫০০-২০০০ ব্যক্তি সাদাপাথর লুট করে: হাইকোর্টে প্রতিবেদন

সিলেটের ভোলাগঞ্জে ১৫০০ থেকে ২০০০ ব্যক্তি সাদাপাথর লুট করে নিয়ে যায়। এ কারণে খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ Read more

কাতার উপকূলে তেলের জাহাজে ইরানের মিসাইল হামলা
কাতার উপকূলে তেলের জাহাজে ইরানের মিসাইল হামলা

কাতার উপকূলে থাকা একটি তেলবাহী ট্যাংকার জাহাজে আঘাত হেনেছে ইরানের ছোড়া মিসাইল। বুধবার (০১ এপ্রিল) সকালে এ হামলা হয়।কাতরের প্রতিরক্ষা মন্ত্রণালয় Read more

জীবননগরের হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সবাই ফেল
জীবননগরের হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সবাই ফেল

ব্যবহারিক পরীক্ষার নম্বর যোগ না হওয়ায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি ভোকেশনাল বিভাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন