সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের হামলায় আহত বাংলাদেশ সেনাবাহিনীর বীর সদস্য সার্জেন্ট মোস্তাকিম হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিরামপুর উপজেলা প্রশাসন।বুধবার (১৭ ডিসেম্বর) বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহ্‌মিনা সুলতানা নীলা আহত ওই শান্তিরক্ষীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা প্রদান করেন।জানা গেছে, বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের বুজরূক বাইলশিরা গ্রামের এনামুল হকের পুত্র মোস্তাকিম হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সার্জেন্ট।তিনি জাতিসংঘের পতাকার নিচে সুদানের আবেই অঞ্চলে শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন। সম্প্রতি ওই মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় তিনি আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।বুধবার বিকেলে ইউএনও তাহ্‌মিনা সুলতানা নীলা সার্জেন্ট মোস্তাকিমের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সাথে কথা বলেন এবং বীর এই সেনাসদস্যের দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় ইউএনও বলেন, দেশ ও জাতির গর্ব হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি রক্ষায় সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।দায়িত্ব পালনকালে আহত হওয়া আমাদের জন্য যেমন গর্বের, তেমনি বেদনার। উপজেলা প্রশাসন সবসময় এই বীর সন্তানদের পরিবারের পাশে আছে।পরিবারের সদস্যরা সার্জেন্ট মোস্তাকিমের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
গণঅভ্যুত্থানে অংশ নেওয়া কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে গোপন ক্যামেরায় ধারণ করা নগ্ন ভিডিও ও ছবি ইন্টারনেটে ভাইরাল করার ভয় দেখিয়ে জিম্মি করে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া Read more

কাউকে গ্রেফতার করলে ১২ ঘণ্টার মধ্যে স্বজনদের জানাতে হবে
কাউকে গ্রেফতার করলে ১২ ঘণ্টার মধ্যে স্বজনদের জানাতে হবে

ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এটি কার্যকর হলে একজন ব্যক্তিকে গ্রেফতার করার পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে Read more

ফরিদপুর-১: বিএনপির একাংশের প্রার্থিতার বিরুদ্ধে অপরাংশের ঝাড়ু মিছিল
ফরিদপুর-১: বিএনপির একাংশের প্রার্থিতার বিরুদ্ধে অপরাংশের ঝাড়ু মিছিল

ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালি) আসনে খন্দকার নাসিরুল ইসলাম বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন এমন দাবি ছড়িয়ে পড়ার পর আলফাডাঙ্গায় আনন্দ Read more

আশরাফুলকে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত শান্ত
আশরাফুলকে কোচ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত শান্ত

বাংলাদেশের ক্রিকেটে ব্যাট হাতে প্রথম আলো ছড়ানো নাম মোহাম্মদ আশরাফুল। অভিষেক টেস্টেই তার প্রতিভার ঝলক দেখিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত Read more

ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট, শিক্ষার্থীরা চরম দুর্ভোগে
ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট, শিক্ষার্থীরা চরম দুর্ভোগে

কক্সবাজারের উখিয়া উপজেলার বৃহত্তর রাজাপালং ইউনিয়নের পূর্বাঞ্চলের একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়। পর্যাপ্ত দালানকোঠার শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের Read more

ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মডেল মেঘনা আলম
ঢাকা-৮ আসনে প্রার্থী হবেন মডেল মেঘনা আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে লড়বেন আলোচিত মডেল মেঘনা আলম। এ আসনেরই প্রার্থী হতে চেয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন