সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।বুধবার (১৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পোস্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ হাসপাতালে গিয়ে শরিফ ওসমান হাদির চিকিৎসার খোঁজখবর নেন।পরে রাত ৯টা ৪০ মিনিটে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির বর্তমান শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।ফোনালাপে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান জানান, হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং চিকিৎসকরা তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শরিফ ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতে ঘুম না আসার পেছনে আপনার যে ৫ ভুল
রাতে ঘুম না আসার পেছনে আপনার যে ৫ ভুল

অনেকেই আছেন যারা শত চেষ্টা করেও রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। বিছানায় লম্বা সময় শুয়ে থাকলেও ঘুম আসে না, অথবা Read more

রুমিন ফারহানা বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক: হাসনাত
রুমিন ফারহানা বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক: হাসনাত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক আখ্যা দিয়ে বলেছেন, বিএনপির মধ্যে অনেকেই Read more

রাঙামাটির রাজস্থলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত
রাঙামাটির রাজস্থলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

রাঙামাটির রাজস্থলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কাজে ব্যবহৃত রোলারের সঙ্গে ধাক্কা লেগে পুণ্যসেন তনচংগ্যা (৩৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। Read more

পৃথিবীর প্রতিটি স্থানে আজ দিন-রাত সমান
পৃথিবীর প্রতিটি স্থানে আজ দিন-রাত সমান

আজ সেপ্টেম্বরের ২৩ তারিখ, যা বিশ্বব্যাপী দিন-রাত সমান বা ইকুইনক্স হিসেবে পরিচিত। অর্থাৎ, আজ পৃথিবীর প্রতিটি স্থানে দিনের দৈর্ঘ্য প্রায় Read more

ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ
ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে তৃতীয় দফা বৈঠক আজ।মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় সংসদের এলডি Read more

চট্টগ্রামে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
চট্টগ্রামে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলিবিদ্ধ হয়ে মো. সেলিম (৪০) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন