২০২৬ সালের পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানালো সংযুক্ত আরব আমিরাত। দেশটির অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানায়, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি দেখা যেতে পারে। সে হিসাবে রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। আর ২০২৬ সালে ঈদুল ফিতর শুরু হতে পারে শুক্রবার, ২০ মার্চ।সংযুক্ত আরব আমিরাতের সরকারি নীতিমালা অনুযায়ী, রমজান যদি ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে শেষ দিনটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত হয়। সে ক্ষেত্রে ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত টানা চার দিনের ছুটি পেতে পারেন দেশটির বাসিন্দারা।২০২৬ সালে ঈদুল আযহা হতে পারে বছরের সবচেয়ে দীর্ঘ সরকারি ছুটি। এই ছুটি শুরু হবে আরাফাত দিবস (জিলহজ ৯) দিয়ে, এরপর জিলহজের ১০, ১১ ও ১২ তারিখ ঈদুল আযহা পালিত হবে।ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আরাফাত দিবস পড়তে পারে মঙ্গলবার, ২৬ মে, আর ঈদুল আযহা শুরু হতে পারে বুধবার, ২৭ মে। ছুটি চলতে পারে শুক্রবার, ২৯ মে পর্যন্ত। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ হলে, বাসিন্দারা টানা ছয় দিনের ছুটি উপভোগের সুযোগ পেতে পারেন।অন্যান্য ইসলামি উৎসবের মতোই, সংযুক্ত আরব আমিরাতে ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করবে সরকারি চাঁদ দেখার ঘোষণার ওপর। কর্তৃপক্ষ সময় ঘনিয়ে এলে আনুষ্ঠানিকভাবে ছুটির তারিখ নিশ্চিত করবে। দেশটির সরকারি ১২ দিনের ছুটির বড় অংশই পড়ে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে।দেশটির সরকারি আইন অনুযায়ী, ঈদের তারিখ পরিবর্তনযোগ্য নয়। ইসলামিক হিজরি ক্যালেন্ডার ও চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের দিন নির্ধারিত হয়। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সম্ভাব্য তারিখ আগেভাগে অনুমান করা যায়।সূত্র: গালফ নিউজএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল ব্রাজিল
প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল ব্রাজিল

ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিজের প্রথম জয়ের দেখা পেলেন কার্লো আনচেলত্তি। সেটাও আবার প্রিয় শিষ্য ভিনিসিয়ুস জুনিয়রের একমাত্র গোলে। Read more

মঙ্গলবার বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট
মঙ্গলবার বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট

আগামী মঙ্গলবার থেকে বাজারে ১০০ টাকার নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।রবিবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত Read more

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আছেন মাদুরো, নেওয়া হচ্ছে নিউইয়র্ক
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আছেন মাদুরো, নেওয়া হচ্ছে নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রের সেনাদের হাতে আটক হওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাম মাদুরো ও তার স্ত্রী যুদ্ধজাহাজে আছেন। তাদের নিউইয়র্কে আনা হচ্ছে। সংবাদমাধ্যম ফক্স Read more

চাকরিচ্যুতদের বিক্ষোভে দিনভর উত্তেজনা, আটক ২৭ জন মুক্তি
চাকরিচ্যুতদের বিক্ষোভে দিনভর উত্তেজনা, আটক ২৭ জন মুক্তি

কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ ঘিরে টানটান উত্তেজনায় কেটেছে বুধবার (২০ আগস্ট) দিনভর। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় চাকরি ফেরতের দাবিতে সড়ক Read more

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানের মৃত্যু
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানের মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে মোটরসাইকেল থেকে পড়ে কোহিনুর বেগম (২৭) ও তার ছেলে রিশাত কাইফ (২ মাস) শিশু সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ Read more

চাঁদপুরে প্রকাশ্যে ইলিশ শিকার, প্রশাসন নির্বিকার
চাঁদপুরে প্রকাশ্যে ইলিশ শিকার, প্রশাসন নির্বিকার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের মধ্যে প্রকাশ্য দিবালোকেই চলছে ইলিশ শিকার। প্রশাসনের নিষেধাজ্ঞা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন