চট্টগ্রামের মিরসরাই উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নামক প্ল্যাটফর্মের নেতা গাজী তাহমিদ হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করা এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বারইয়ারহাট পৌরসভাস্থ তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নিহতের ছোট বোন ফারিয়া আক্তার লিখিত বক্তব্য পাঠ করে বলেন, ‘আমার ভাই তাহমিদকে ঘর থেকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। বর্তমানে অজ্ঞাত পরিচয়ের বিভিন্ন লোকজন এসে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করতে। তাহলে পরিবারের সবাইকে শেষ করে দেয়া হবে।’তিনি জানান, হত্যার ঘটনায় তারা কয়েকজনকে সন্দেহ করছেন। ঘর থেকে ডেকে নেয়া ব্যক্তি এবং স্বজন ও প্রতিবেশী কয়েকজন। এছাড়াও তাকে শরীরে সামনে এবং পেছনে যারা কুপিয়েছে সিসিটিভি ফুটেজ চেক করে তাদেরকে আইনের আওতায় এনে খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবী করেন তারা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত তাহমিদের বাবা আলমগীর হোসেন, মা বিবি জোহরা এবং বড় বোন আকলিমা।এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে নিরাপত্তাহীনতার বিষয়ে এখনো আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে তারা নিরাপত্তাহীনতায় থাকলে আইন অনুযায়ী আমরা প্রয়োজনীয় সহায়তা প্রদান করবো।’উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় বারইয়ারহাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য মো. তাহমিদ উল্লাহ (১৮) কে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরবর্তীতে তাহমিদ খানের মা জোহরা বেগম ১২ ডিসেম্বর রাতে বাদি হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদেন আসামী করে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সে মামলায় ছাত্রদলকর্মী চাকমা জাহিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশেষ বিমানে করে দুই শতাধিক বাংলাদেশিকে বিএসএফের কাছে হস্তান্তর
বিশেষ বিমানে করে দুই শতাধিক বাংলাদেশিকে বিএসএফের কাছে হস্তান্তর

এবার দুই শতাধিক বাংলাদেশি নাগরিকের একটি বড় দলকে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) বিশেষ উড়োজাহাজে করে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোতে পাঠানো হয়েছে। Read more

চট্টগ্রামে দেশীয় মদ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
চট্টগ্রামে দেশীয় মদ ও অস্ত্রসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মো. জাহাঙ্গীর Read more

বঙ্গোপসাগরে ৪ ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৮
বঙ্গোপসাগরে ৪ ট্রলারে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৮

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার পাথরঘাটায় এফবি তুফান-২, এফবি মদিনা-১, এফবি মা-১ এবং এফবি তারেক-১ নামে চারটি ট্রলারে ডাকাতির Read more

গাজা দখল নিয়ে মতবিরোধ, নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
গাজা দখল নিয়ে মতবিরোধ, নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

কাতারে হামলা ও গাজা সিটি দখলে অভিযানসহ নীতিগত কয়েকটি ইস্যুতে মতবিরোধের জেরে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাচি হানেগবিকে বরখাস্ত করেছেন Read more

সাবেক চৌগাছা পৌর মেয়রের ১ বছরের জেল
সাবেক চৌগাছা পৌর মেয়রের ১ বছরের জেল

যশোরের চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের নেতা নুর উদ্দীন আল মামুন হিমেলকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। Read more

তুরস্কের বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্প
তুরস্কের বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্প

পশ্চিম তুরস্কে রিখটার স্কেলে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) এ তথ্য নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন