যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্তে দু’দিন অভিযান চালিয়ে ২৪ লাখ ৭৫ হাজার ৫৪০ টাকা মূল্যের ভারতীয় মদ, ক্যালসিয়াম কার্বোনেট কেমিক্যালসহ ভারতীয় বিভিন্ন মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় ভারতীয় মদসহ প্রকাশ শিকদার (৩৫) নামে এক ভারতীয় মাদক চোরাকারবারীকে আটক করে বিজিবি। এক প্রেস নোটে যশোর বিজিবি এ তথ্য জানান।আটক প্রকাশ শিকদার ভারতের উত্তর ২৪ পরগণা জেলার গায়ঘাটা থানার বনগাঁ চাঁদপাড়া গ্রামের পরিমল শিকদারের ছেলে। বিজিবি জানায়, বিজিবি’র টহল দল সোমবার (১৬ জুন) ও মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালি চেকপোস্ট, পাঁচপীরতলা ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, গাঁজা, ক্যালসিয়াম কার্বোনেট কেমিক্যাল, শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার ওষুধ, চকলেট, সিগারেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য ২৪ লাখ ৭৫ হাজার ৫৪০ টাকা। এর মধ্যে সোমবার আটক করা হয় ভারতীয় মাদক চোরাকারবারীসহ ৭ লাখ ৫২ হাজার টাকার মালামাল এবং মঙ্গলবার আটক করা হয় ১৭ লাখ ২৩ হাজার ৫৪০ টাকার মালামাল।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তালতলীতে ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ
তালতলীতে ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ও কড়ইবাড়িয়া ইউনিয়নের সংযোগস্থলে গেন্ডামাড়া খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি ভেঙে পড়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার Read more

অটোমেটিক ডাস্টবিন তৈরি করতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর
অটোমেটিক ডাস্টবিন তৈরি করতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ভোলার লালমোহনে বৈদ্যুতিক মোটর দিয়ে অটোমেটিক ডাস্টবিন তৈরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোস্তাকিম মাহি (১৬) নামের নবম শ্রেণির এক Read more

ফারিস্তা আজও খোঁজে বাবাকে, এক বছর হলো নেই রুবেল
ফারিস্তা আজও খোঁজে বাবাকে, এক বছর হলো নেই রুবেল

এক বছর হয়ে গেছে। তবুও থামেনি কান্না, থামেনি বুকফাটা হাহাকার। এখনও বাবাকে খোঁজে ছোট্ট মেয়ে ফারিস্তা। দেড় বছর বয়সী শিশুটি Read more

চাটমোহরে শিয়ালের মাংস বিক্রির চেষ্টার অভিযোগ
চাটমোহরে শিয়ালের মাংস বিক্রির চেষ্টার অভিযোগ

পাবনার চাটমোহরে মাদকাসক্ত এক যুবকের বিরুদ্ধে শিয়ালের মাংস বিক্রির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গরবার উপজেলার হরিপুর ইউনিয়নে এ ঘটনা Read more

বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। রোববার (১৯ অক্টোবর) পিএসপির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন Read more

নড়াইলে প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলায় কাঞ্চনপুর গ্রামে প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে পা বাঁধা অবস্থায় রফিকুল মোল্যা (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন