সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির দ্রুত আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন। মস্তিষ্ক থেকে গুলির অংশ বের করা জরুরি। সেটা সম্ভব না হলে অবস্থার আরও অবনতির শঙ্কা আছে। কিন্তু তার শরীর এখনও সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত না।হাসপাতাল ও তার চিকিৎসায় দেখভালের জন্য যুক্তদের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে। এর মধ্যে একাধিক মাধ্যম থেকে জানা যাচ্ছে, উন্নত চিকিৎসার জন্য হাদিকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেয়ার কথা চলছে। তবে এ মুহূর্তে সেটা তার জন্য আরও ঝুঁকিপূর্ণ হতে পারে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই তার পূর্ণাঙ্গ ও যথোপযুক্ত চিকিৎসা সম্ভব।আরও জানা গেছে, হাদির মস্তিষ্ক ছাড়া অন্য অঙ্গ সক্রিয় রয়েছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা ও পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে, একইসাথে বিষয়টি তার শরীরের ওপর-ও নির্ভরশীল।প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদি। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপাচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর গত সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার পুরো ব্যয় বহন করছে।হাদির চিকিৎসার দেখভাল করতে তার সঙ্গে গিয়েছেন বড় দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খ্যাতি পেয়েই বদলে গেছেন রিপন মিয়া, বাবা-মাকে দেন না ভরণপোষণ!
খ্যাতি পেয়েই বদলে গেছেন রিপন মিয়া, বাবা-মাকে দেন না ভরণপোষণ!

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে থাকা কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে সবাই চেনেন ‘রিপন ভিডিও’ নামে। হিউমার ও গ্রামীণ কনটেন্টের মাধ্যমে পরিচিতি Read more

পত্রিকা: ‘হ্রাস পেলেও যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে এখনো শুল্ক দিতে হবে ৩৬.৫%’
পত্রিকা: ‘হ্রাস পেলেও যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে এখনো শুল্ক দিতে হবে ৩৬.৫%’

রোববার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে শুল্ক ভারের খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে জুলাই সনদ প্রসঙ্গ, সংবিধান Read more

বরিশালে উপজেলা পর্যায়ে শিশু পার্ক উদ্বোধন
বরিশালে উপজেলা পর্যায়ে শিশু পার্ক উদ্বোধন

ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্নার, অভিভাবকদের জন্য ছাউনি এবং উপজেলা পর্যায়ের শিশুদের উন্মুক্ত বিনোদনের জন্য শিশু পার্কের উদ্বোধন করেছেন বরিশালের Read more

ইসি অন্যায় চাপে নতি স্বীকার করবে না: সিইসি
ইসি অন্যায় চাপে নতি স্বীকার করবে না: সিইসি

নির্বাচন কমিশন ভোটের দায়িত্ব পালনকালে কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির Read more

শিবচরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী
শিবচরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী

মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের প্রেমতলা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের Read more

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

কাশ্মির ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন