পঞ্চগড়ের দেবীগঞ্জে খাদ্য গুদামের (এলএসডি) জন্য চলতি আমন মৌসুমে ধান ও চাল সরবরাহের জন্য বরাদ্দকৃত নতুন বস্তা কালো বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। বিষয়টি পরবর্তীতে প্রকাশ্যে এলে অনুসন্ধানে নেমে মেলে সত্যতা।জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে সরবরাহকৃত বস্তা এর আগেও বিভিন্ন সময় খাদ্য গুদামে না এনে কালো বাজারে বিক্রি করে সেই টাকা ভাগবাটোয়ারা করে নেওয়ার অভিযোগ রয়েছে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।নতুন বস্তা বিক্রির এমন অভিযোগের প্রেক্ষিতে শুরু হয় অনুসন্ধান। দীর্ঘ অনুসন্ধানের পর গত ৪ ডিসেম্বর এলএসডিতে পৌঁছানোর আগে ভিন্ন জায়গায় খাদ্য বিভাগের বস্তা নামানোর অভিযোগের সত্যতা পাওয়া যায়।সেদিন বস্তা বহনকারী ট্রাক্টরটিকে খুঁজে পেতে বেশ কয়েকটি জায়গার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায় পঞ্চগড় থেকে RM পরিবহণ নামে নীল রঙ্গের একটি ট্রাক্টরে বাঁধাই করা অবস্থায় বস্তাগুলো আনা হয়। ট্রাক্টরটিতে বড় সাইজের সাতহাজার পিস বস্তা ছিল বলে সূত্রটি নিশ্চিত করে।প্রাপ্ত সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় ৪ ডিসেম্বর বিকাল ৩টা ২৯ মিনিটে সরকারি বস্তা পরিবহণকারী RM পরিবহণ নামের ট্রাক্টরটি করতোয়া সেতুর টোল এলাকা অতিক্রম করে। এরপর ট্রাক্টরটি চৌরাস্তা ও বিজয় চত্বর এলাকা হয়ে বিকাল ৩টা ৩৫ মিনিটে পুরাতন বাসস্ট্যান্ড এলাকা হয়ে পাটোয়ারী পাড়া এলাকার মেসার্স সরকার ফিলিং স্টেশনের পাশে থামে। এরপর সেখানাকার স্থানীয় বস্তা ব্যবসায়ী আব্দুল কাদেরের গোডাউনে বস্তা নামানো হয়। এরপর ৫টা ১৬ মিনিটে বস্তা নামানো শেষে ট্রাক্টরটি নিয়ে চালক পুনরায় একই রাস্তায় ৫ টা ১৮ মিনিটে চৌরাস্তা হয়ে এলএসডির দিকে চলে যায়। ৫টা ২১ মিনিটে ট্রাক্টরটিকে এলএসডিতে প্রবেশ করতে দেখা যায়।সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ধারণা কর হচ্ছে, ট্রাক্টরটি পুরাতন বাস স্ট্যাণ্ড অতিক্রম করার সময় তাতে ২৮-৩৪টি গাইড ছিল। কিন্তু ট্রাক্টরটি পুনরায় ফেরৎ আসার পর এলএসডিতে প্রবেশের সময় সেখানে মাত্র ১২টি গাইড দেখা যায়। ধারণা করা হচ্ছে প্রায় দুই লাখ টাকার নতুন বস্তা বাইরে বিক্রি করা হয়েছে।বিষয়টি যাচাই করতে খাদ্য গুদামে গিয়ে বস্তা দেখতে চাইলে এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আরা বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বস্তা দেখানো যাবে না।সরকারি বস্তা বাইরে নামানো হলো কেন এমন প্রশ্নে জেসমিন আরা বলেন, এলএসডিতে ঠিকঠাক ভাবে বস্তা এসেছে।এই বিষয়ে জানতে জেলা খাদ্য নিয়ন্ত্রক অন্তরা মল্লিককে মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। পরে পরিচয় জানিয়ে ক্ষুদেবার্তা পাঠালেও সাড়া মেলেনি।আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো: জহিরুল ইসলাম বলেন, আমি জেলা খাদ্য নিয়ন্ত্রককে বলে দিব। তিনি আগের মজুদ, প্রাপ্ত বস্তার হিসাব যাচাই করে আমাকে রিপোর্ট করলে তারপর বলতে পারব।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীলঙ্কায় তার টানা রেলগাড়ি বিধ্বস্ত হয়ে ৭ সন্ন্যাসী নিহত
শ্রীলঙ্কায় তার টানা রেলগাড়ি বিধ্বস্ত হয়ে ৭ সন্ন্যাসী নিহত

শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পাহাড়ের ঢালে তার টানা রেলগাড়ি বিধ্বস্ত হয়ে তিনজন বিদেশিসহ সাতজন বৌদ্ধ সন্ন্যাসী নিহত হয়েছেন। শ্রীলঙ্কা পুলিশ বৃহস্পতিবার Read more

বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের ডিসি
বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের ডিসি

স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের একজন কৃতী ক্রীড়াবিদ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী মো. আব্দুল কাদের Read more

‘রাষ্ট্রপতির কাছ থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো’
‘রাষ্ট্রপতির কাছ থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো’

রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের কাছ থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুবে মরা ভালো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের Read more

তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন: ব্যারিস্টার কায়সার
তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন: ব্যারিস্টার কায়সার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে বহুল Read more

কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় বিএসটিআই এর অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ পণ্য, গুণগত মান সনদ বিহীন পণ্য বিক্রিসহ নানা অভিযোগে কুমিল্লায় চারটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৩০ Read more

মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আ.লীগ নেতা
মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আ.লীগ নেতা

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ড দিয়েছিল, তা বাতিল করে খালাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন