পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের সন্তানেরা জানিয়েছেন, তারা ভয় পাচ্ছেন যে হয়তো আর কখনও তাদের বাবাকে দেখার সুযোগ পাবেন না, কারণ তাকে ‘ডেথ সেলে’ রেখে ‘মানসিক নির্যাতন’ করা হচ্ছে।ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের ‘দ্যা ওয়ার্ল্ড উইদ ইয়ালদা হাকিম’ অনুষ্ঠানে কাসিম ও সুলাইমান খান বলেছেন, তারা কয়েক মাস ধরে তাদের বাবার সঙ্গে কথা বলেননি।কাসিম বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে যেসব শর্তে রাখা হয়েছে তা ভয়াবহ। তিনি বলেন, ‘তিনি দু’বছরেরও বেশি সময় ধরে একাকী কারাগারের সেলে আছেন, যেখানে  পানি খুবই অপরিষ্কিার। তিনি এমন বন্দিদের সঙ্গে আছেন যারা হেপাটাইটিসে আক্রান্ত এবং মারা যাচ্ছেন। পরিবেশ খুবই নোংরা, এবং তিনি সম্পূর্ণ মানবিক সংযোগ থেকে বিচ্ছিন্ন।’তিনি আরও জানান, ‘এই পরিস্থিতি থেকে কোনো রাস্তা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস রাখার চেষ্টা করছি। কিন্তু একই সঙ্গে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। এটি খুবই কষ্টকর… আমরা এখন ভয় পাচ্ছি যে হয়তো আর কখনও তাকে দেখতে পারব না।’কাসিম বলেন, তার বাবা ‘মানসিক নির্যাতনের কৌশলের’ শিকার হচ্ছেন। এমনকি কারাগারের রক্ষীরাও ইমরান খানের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এদিকে সুলাইমান অভিযোগ করে বলেন, তার বাবা ‘ডেথ সেল’ এ আছেন। এখানে তাকে ২৪ ঘণ্টার মধ্যেই ২৩ ঘণ্টা কাটাতে হয়। সুলাইমান আরও জানান, তার বাবা ‘নিম্নমানের অবস্থায় আছেন, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো বন্দির জন্য গ্রহণযোগ্য নয়।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাসে ১০ কোটির ওপরে বেতন পাবেন ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি
মাসে ১০ কোটির ওপরে বেতন পাবেন ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি

সকল জল্পনা কাটিয়ে অবশেষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হলেন কার্লো আনচেলত্তি। যদিও অনেক দিন ধরেই তার সার্ভিস পেতে মরিয়া ছিল Read more

ইকুয়েডরকে উড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা
ইকুয়েডরকে উড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা

নারী ফুটবলেও দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ইকুয়েডরে চলমান নারী কোপা আমেরিকার গ্রুপপর্বে চার ম্যাচের সবকটিতে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। এরই মাধ্যমে Read more

একদিনেই গাজা-ইয়েমেন-লেবানন-সিরিয়ায় ইসরায়েলের হামলা
একদিনেই গাজা-ইয়েমেন-লেবানন-সিরিয়ায় ইসরায়েলের হামলা

একদিনেই গাজা, ইয়েমেন, লেবানন এবং সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে সোমবার (৫ মে) গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে Read more

ফুটবল খেলাকে কেন্দ্র করে শ্রীপুরে স্কুলছাত্র খুন
ফুটবল খেলাকে কেন্দ্র করে শ্রীপুরে স্কুলছাত্র খুন

গাজীপুরের শ্রীপুরে ছুরিকাঘাতে জয় (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ Read more

কালিয়াকৈরে ১২ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা
কালিয়াকৈরে ১২ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা

গাজীপুরের কালিয়াকৈরের আন্দার মানিক পশ্চিমপাড়া এলাকায় (১২) বছরের শিশু ধর্ষণের অভিযোগে কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।উপজেলার আন্দারমানি এলাকায় নওশের আলীর বিরুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন