পটুয়াখালীর বাউফল উপজেলায় গরু ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত পাঁচজন কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চন্দ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বারেক ঢালীর ছেলে সায়েম ঢালী (১৮), নাতি সোহাগ গাজী (১৪), স্ত্রী রেহেনা বেগম (৫০) ও বারেক ঢালী (৬০) নিজে। অপর পক্ষের আহত ব্যক্তি হলেন মো. সোহাগ (৩৫)।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে একই এলাকার জাকির নামের এক ব্যক্তি বারেক ঢালীর চাষকৃত জমিতে গরু বেঁধে রাখেন। এতে জমির ধান নষ্ট হতে দেখে বারেক ঢালী গরুটি খুলে নিজের বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে জাকিরের নেতৃত্বে কয়েকজন বারেক ঢালীর বাড়িতে হামলা চালায়। হামলার সময় বারেক ঢালীর ছেলে সায়েম ঢালী, নাতি সোহাগ গাজী ও স্ত্রী রেহেনা বেগম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। এ সময় সংঘর্ষে অপর পক্ষের মো. সোহাগও আহত হন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়েম ঢালী ও সোহাগ ঢালীর অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি । এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত
ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় মাসুম আলম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।শনিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌর শহরের হাসপাতাল Read more

ব্রাজিলিয়ান ফুটবলের কালো দিন: ৭ গোল খাওয়ার ১১ বছর আজ
ব্রাজিলিয়ান ফুটবলের কালো দিন: ৭ গোল খাওয়ার ১১ বছর আজ

২০১৪ সালের ৮ জুলাই। এ দিনটাকে কি কখনো ভুলতে পারবেন ব্রাজিল সমর্থকেরা? কোনোভাবে ক্যালেন্ডার থেকে একটা দিন বাদ দেওয়া গেলে, Read more

‘অন্তর্বর্তী সরকারের আমলে চালু হচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনাল’
‘অন্তর্বর্তী সরকারের আমলে চালু হচ্ছে না শাহজালালের তৃতীয় টার্মিনাল’

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন Read more

শীতে গোসল না করার উপকারিতা
শীতে গোসল না করার উপকারিতা

শীতে রোজ গোসল করাটা কি ভীষণ জরুরি? জেনে অবাক হবেন যে চর্মরোগ বিশেষজ্ঞদের মতে শীতে রোজ গোসল করাটা মোটেও স্বাস্থ্যের Read more

লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, চরম ভোগান্তিতে গ্রাহকরা
লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, চরম ভোগান্তিতে গ্রাহকরা

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণসহ চার দফা দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পল্লী Read more

পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার
পটুয়াখালী-২ আসনে পোস্টাল ভোটার আড়াই হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে মোট পোস্টাল ভোটার নিবন্ধন হয়েছে ২ হাজার ৫০৮ জন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন