আগামী কয়েক দিন সারা দেশে আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। ডিসেম্বর মাসের মাঝামাঝি এ সময় জুড়ে বৃষ্টির সম্ভাবনাও নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকার কথা বলা হলেও কোথাও কোথাও সামান্য ওঠানামা করতে পারে বলেও জানায় সংস্থাটি।আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সময়ে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া প্রথম দিনের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।দ্বিতীয় দিনে (১৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। পরদিন ১৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে শুরু হওয়া তৃতীয় দিনের আবহাওয়ায় সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। চতুর্থ দিন ১৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। ভোরের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এদিন রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আর সবশেষ ২০ ডিসেম্বর সকাল ৯টা থেকে শুরু হওয়া পঞ্চম দিনের আবহাওয়াতেও সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পকে নোবেল দেওয়ার আহ্বান পাকিস্তান সেনাপ্রধানের
ট্রাম্পকে নোবেল দেওয়ার আহ্বান পাকিস্তান সেনাপ্রধানের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। হোয়াইট হাউজের মুখপাত্র আনা Read more

যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ‘ক্ষমতা’ দেখানোর প্রতিযোগিতায় নেমেছে যেভাবে
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ‘ক্ষমতা’ দেখানোর প্রতিযোগিতায় নেমেছে যেভাবে

ট্রাম্প যখন ওয়াশিংটনের শক্তি প্রদর্শন করছেন, চীন ও রাশিয়াও তাদের নিজস্ব প্রভাববলয়কে সুসংহত ও সম্প্রসারণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্লেষণ Read more

মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞানে সেরা হলে বাংলাদেশ বিশ্বে সেরা হবে: বিভাগীয় কমিশনার
মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞানে সেরা হলে বাংলাদেশ বিশ্বে সেরা হবে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, ‘মাদ্রাসায় আইসিটি শিক্ষকের দাবীটি যৌক্তিক। তবে যেদিন আমরা শুনব কওমী এবং আলীয়া মাদ্রাসার Read more

একদল শিক্ষার্থী ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: ছাত্রদল
একদল শিক্ষার্থী ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: ছাত্রদল

একদল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৮ আগস্ট) Read more

সুন্দরবন স্কয়ার মার্কেটের ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি
সুন্দরবন স্কয়ার মার্কেটের ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের নিচতলা থেকে পাঁচতলা পর্যন্ত মোবাইল এক্সেসরিজের গোডাউন ছিল। সকাল ৯টায় গোডাউন মাত্র খোলা শুরু Read more

আজ ০৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন