চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ২৫ জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে তাঁরা দলে যোগ দেন।এ বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান নিশ্চিত করেছেন।যোগদানকারীরা সবাই চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন- শ্রী সুমন কর্মকার সাহা, সুকুমার পরামানিক, শ্রী চন্দন দাশ, শ্রী সুদর্শন মন্ডল, বক্ষনাথ ঠাকুর, জয়নাল চৌধুরী, কানাই চৌধুরী, ভরত চৌধুরী, সতীশ মন্ডল, বাবলু মন্ডল, সিতু মন্ডল, সুমল মন্ডল, দলন মন্ডল, মন্টু লাল চৌধুরী প্রমুখ।জানা গেছে, শ্রী সুমন কর্মকার সাহার নেতৃত্বে এই দলটি জামায়াতে যোগ দেন।অধ্যাপক লতিফুর রহমান বলেন, “বিভিন্ন পেশা ও ধর্মের মানুষের মাঝে জামায়াতের দাওয়াতি কার্যক্রম অব্যাহত আছে। এই যোগদান প্রমাণ করে, আমাদের আদর্শ ও চিন্তা সকল শ্রেণি ও ধর্মের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত হবে।”তিনি আরও বলেন, এ যোগদান শুধু সাংগঠনিক নয়, এটি ভ্রাতৃত্ব ও সমঝোতার নতুন বার্তাও বহন করছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা
বরিশালে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সারা দেশের ন্যায় বরিশালে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে Read more

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর)
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর)

বিশ্বকাপ বাছাইপর্বে আজ ইসরায়েলের মুখোমুখি ইতালি। এছাড়া ক্রোয়েশিয়া খেলবে মন্টেনেগ্রোর বিপক্ষে। সুইজারল্যান্ডের প্রতিপক্ষ স্লোভেনিয়া।সিপিএলগায়ানা-সেন্ট কিটসসকাল ৬টা, স্টার স্পোর্টস ২ ও Read more

উলিপুরে বু‌ড়ি তিস্তা নদীর পাড় কাটা ও অ‌বৈধ স্থাপনা নির্মা‌ণের প্রতিবা‌দে মানববন্ধন
উলিপুরে বু‌ড়ি তিস্তা নদীর পাড় কাটা ও অ‌বৈধ স্থাপনা নির্মা‌ণের প্রতিবা‌দে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুর ‌পৌরশহ‌রে প্রকা‌শ্যে প্রশাস‌নের না‌কের ডগায় বুড়ি তিস্তা নদী থে‌কে অবৈধ বালু উত্তোলন, নদীর পাড় কেটে অপসারণ, অবৈধ স্থাপনা Read more

প্রকৃতি প্রেমীদের হাতছানি দিচ্ছে চুনারুঘাটের শাপলা বিল
প্রকৃতি প্রেমীদের হাতছানি দিচ্ছে চুনারুঘাটের শাপলা বিল

প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার সম্ভার চুনারুঘাট উপজেলা। এখানকার দেউন্দি চা-বাগানের বিস্তীর্ণ বিলজুড়ে এখন লাল শাপলার অপরূপ সমারোহ। চারপাশে চায়ের সতেজ Read more

মোবাইল ফোন ব্যবহার গ্রামে বেশি, শহরে কম
মোবাইল ফোন ব্যবহার গ্রামে বেশি, শহরে কম

শহর অঞ্চলের চেয়ে গ্রাম পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারকারীর হার বেশি। গ্রামের ৯৮ দশমিক ৩ শতাংশ খানা বা পরিবারে এক বা Read more

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে করিম শরীফ বাহিনীর সহযোগী আটক
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

অভিযানে সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২৩ জুন) দুপুরে কোস্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন