আইপিএল নিলামের মঞ্চে শুরু থেকেই আলোচনার কেন্দ্রে ছিলেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে ঘিরে দলগুলোর আগ্রহ যে বড় ধরনের দরযুদ্ধে রূপ নেবে, তা আগেই অনুমেয় ছিল। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে বাজিমাত করেছে কলকাতা নাইট রাইডার্স, তবে পথে টাকার হিসেব-নিকেশে থেমে যেতে হয়েছে রাজস্থান রয়্যালসকে।নিলামে দেশি ক্রিকেটার দলে টানার প্রয়োজন থাকায় রাজস্থান রয়্যালসের কৌশল ছিল হিসেবি। খরচ করার জন্য হাতে ছিল ১৬ কোটি ৫ লাখ রুপি। সেই অবস্থায় ক্যামেরন গ্রিনের জন্য তারা সর্বোচ্চ ১৩ কোটি ৬০ লাখ রুপি পর্যন্ত দর হাঁকে। ফলে শেষ পর্যন্ত আর গ্রিনের জন্য ডাক হাকাতে পারেনি তারা। নিলামের শুরু থেকেই গ্রিনকে লক্ষ্য করে এগোয় কলকাতা নাইট রাইডার্স। রাজস্থানের সঙ্গে দরযুদ্ধে নামলেও একটি পর্যায়ে রাজস্থান সরে গেলে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হয় চেন্নাই সুপার কিংসের সঙ্গে। কিছুক্ষণ লড়াই চালিয়েও শেষ পর্যন্ত চেন্নাইকেও পিছু হটতে হয়। দীর্ঘ বিডিং শেষে ২৫ কোটি ২০ লাখ রুপিতে ক্যামেরন গ্রিনকে দলে নেয় কলকাতা। এটি আইপিএলে কোনো বিদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম। এবারের আইপিএল নিলামে মোট ৩৫০ জন ক্রিকেটারের নাম রয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন সাতজন ক্রিকেটার। তাঁদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের।এ ছাড়া ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে নিলামে আছেন তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। আর ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে তালিকায় জায়গা পেয়েছেন রাকিবুল হাসান।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাতে গোপন Read more

স্বাগত নয়, বিদ্রূপে ভরা প্রথম পদক্ষেপ: শাহজালালের ভাঙাচোরা পথ
স্বাগত নয়, বিদ্রূপে ভরা প্রথম পদক্ষেপ: শাহজালালের ভাঙাচোরা পথ

বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত পর্যটক, প্রবাসী বা কূটনৈতিকরা এখান থেকেই বাংলাদেশের Read more

ঢাবিতে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন
ঢাবিতে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন

শাহবাগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমস্বরে জাতীয় সংগীত গেয়েছেন শিক্ষার্থীরা।সোমবার (১২ মে) সন্ধ্যা সোয়া Read more

ফুটবলপ্রেমীদের নতুন স্বপ্ন দেখাচ্ছে হামজা-শমিতরা
ফুটবলপ্রেমীদের নতুন স্বপ্ন দেখাচ্ছে হামজা-শমিতরা

সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে পরিবর্তনের হাওয়া লেগেছে। একের পর এক প্রবাসী ফুটবলার লাল-সবুজ জার্সি  গায়ে জড়াতে উৎসাহী হয়ে উঠছেন। Read more

দক্ষিণ আফ্রিকার নতুন পুলিশ মিনিস্টার হলেন ভারতীয় বংশোদ্ভূত কাচালিয়া
দক্ষিণ আফ্রিকার নতুন পুলিশ মিনিস্টার হলেন ভারতীয় বংশোদ্ভূত কাচালিয়া

দক্ষিণ আফ্রিকার নতুন পুলিশ মিনিস্টার হিসেবে আজ শপথ নিলেন ভারতের বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান নাগরিক প্রফেসর ফিরোজ কাচালিয়া।দক্ষিণ আফ্রিকার নতুন পুলিশ Read more

৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম
৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: নাহিদ ইসলাম

গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বেড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন